Entertainment

ইদ শুধু পাকিস্তানিদের নয়, নেটিজেনদের বিঁধলেন আদনান সামি

বাংলা নববর্ষের এখনও বেশ কিছুদিন বাকি। তার আগে রবিবার কয়েকটি রাজ্যে মহা সমারোহে পালিত হয়ে গেল নববর্ষ। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র এই ৪ রাজ্যে চৈত্রের শুরুতেই পালন করা হয় ‘উগাড়ি’ ও ‘গুডি পাড়ওয়া’। রবিবার ট্যুইটারে নতুন বছর অর্থাৎ উগাড়ি ও গুডি পাড়ওয়া উপলক্ষে শুভেচ্ছা জানান গায়ক আদনান সামি। সম্প্রতি তিনি পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এখন তিনি ভারতেরই স্থায়ী বাসিন্দা। আদনানের এমন ঠিকানা বদল ভাল মনে নেয়নি তাঁর বেশ কিছু পাকিস্তানি অনুরাগী। তার ওপর মুসলিম হয়ে হিন্দু ধর্মের উৎসবে শুভেচ্ছা জানানোয় আদনানের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন পাক নেটিজেনদের একাংশ। গায়কের পোস্টের উত্তরে জনৈক ভক্ত তাই উপদেশের ছলে বেঁধার চেষ্টা করেছেন আদনানকে। উগাড়ির মত ইদের শুভেচ্ছা জানাতে গায়ক যেন না ভোলেন। কটাক্ষের ভাষাতে গায়ককে ঠুকে কথা বলার চেষ্টা করেছেন প্রতিবেশি দেশের ভক্তেরা। নেটিজেনদের বাঁকা মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি আদনানও। ট্যুইটারে পাল্টা ঢিলের বদলে পাটকেল ছুঁড়েছেন তিনি।

অনুরাগীদের তিনি মনে করিয়ে দিয়েছেন, ইদ শুধু পাকিস্তানের মুসলমানদের উৎসব নয়। ইদ সারা বিশ্বের মুসলিমদের উৎসব। তাই এমন বৃহত্তর উৎসবের সঙ্গে ভারত-পাকিস্তানকে যুক্ত করা উচিত নয় বলেই মুসলিম অনুরাগীদের পরামর্শ দিয়েছেন আদনান। সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন যে ঘটনাচক্রে পাকিস্তানের চেয়ে ভারতে মুসলমানের সংখ্যা বেশি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026