SciTech

ইসরোর মুকুটে নতুন পালক, সূর্য দেখায় বড় সাফল্য পেল আদিত্য

চাঁদে চন্দ্রযান-৩-এর সফল অবতরণ ভারতকে গতবছর বিশ্বে এক অন্য সম্মান এনে দিয়েছে। তারপরই ফের ভারত সাফল্য পায় আদিত্য-এল১-কে সূর্যের দিকে পাঠিয়ে।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর ভারত থেকে পাড়ি দেয় আদিত্য-এল১। লক্ষ্য ছিল সূর্যের কাছে পৌঁছে যাওয়া। তারপর সর্বক্ষণ সূর্যের গতিবিধির ওপর নজরদারি করা। সেইমত পাড়ি দেয় আদিত্য।

লক্ষ্য ছিল এল১ নামে মহাকাশের এমন একটি স্থানে পৌঁছনো যেখানে সূর্য ও পৃথিবীর মাধ্যাকর্ষণ সমান। এই বিন্দুতে পৌঁছলে সূর্যের আকর্ষণ ও পৃথিবীর আকর্ষণ সমান হওয়ায় যানটি সূর্য বা পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত থাকবে।

এই বিন্দু থেকে সূর্যকে সারাক্ষণ নজরেও রাখতে পারবে আদিত্য। এই বিন্দুকে বলা হয় এল১ বিন্দু। এই এল১-এর একটি কক্ষ রয়েছে। যাকে বলা হয় হ্যালো অরবিট। এই অরবিটের ৩টি কোণা রয়েছে। এই ৩টি কোণা ছোঁয়া মানে আদিত্য একবার সেটিকে প্রদক্ষিণ করল।

গত ৬ জানুয়ারি এল১ বিন্দুতে পৌঁছলেও তার কক্ষে একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করতে আদিত্যর লাগল ১৭৮ দিন। তবে তা এল১-কে একবার প্রদক্ষিণটা সম্পূর্ণ করতে পারল। এটাকে বড় সাফল্য হিসাবেই দেখছে ইসরো।

আদিত্য-এল১ ওই এল এক বিন্দু থেকে সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার পর্যবেক্ষণ করবে। সূর্যের বাইরের স্তর বা করোনা-কেও প্রখরভাবে পর্যবেক্ষণ করবে।

সেখানে কি ঘটছে তার দিকে সর্বক্ষণ নজর রাখবে আদিত্য-এল১। সেটাই নিরন্তর করে চলেছে আদিত্য। যা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সূর্য সম্বন্ধে আরও অনেক নতুন তথ্য জানতে সাহায্য করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026