SciTech

মহাকাশে সোনায় লেখা ইতিহাস গড়ল ভারত

চন্দ্রযান-৩ চাঁদের মাটি ছুঁয়ে ফেলার পর বিশ্ব মহাকাশ বিজ্ঞানে ভারতের নাম সম্ভ্রমের সঙ্গে উচ্চারিত হয়। এবার আরও এক সোনায় মোড়া ইতিহাস রচনা করল ভারত।

মহাকাশ বিজ্ঞানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের ক্ষমতা ও দক্ষতার পরিচয় দিয়েছে চাঁদের মাটি ছুঁয়ে। সেই সাফল্য ভারতীয় মহাকাশ চর্চাকে বিশ্ব মানচিত্রে সম্মানের আসনে বসিয়ে দেয়। নতুন বছরের শুরুতে ফের আর এক সোনায় মোড়া ইতিহাস রচনা করে ভারত আরও একবার মহাকাশ বিজ্ঞানে নিজেদের দাপটের পরিচয় দিল।

গত বছর ২ সেপ্টেম্বর সূর্যের দিকে পাড়ি দেয় ভারতীয় মহাকাশযান আদিত্য-এল১। এ সফর বড় সহজ ছিলনা। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে আদিত্যর সূর্যের কাছে পৌঁছে এমন এক জায়গায় প্রতিস্থাপিত হওয়ার কথা ছিল যেখান থেকে সে সারাক্ষণ সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে।

পৃথিবী ও সূর্যের মত বিশালকায় বস্তুর মাধ্যাকর্ষীয় শক্তি এই জায়গায় এসে অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। এই স্থানটিকে বলা হয় ল্যাগরেঞ্জ ১ বিন্দু। ফরাসি গণিতজ্ঞ জোসেফ লুই ল্যাগরেঞ্জ এই বিন্দুটি আবিষ্কার করেন।

এটি এমন একটা জায়গা যেখান থেকে সূর্যকে খুব কাছ থেকে সরাসরি সরলরেখায় পর্যবেক্ষণে রাখা যায় ৩৬৫ দিন। এই স্থান থেকে সূর্যকে দেখা মানে তার সামনে দিয়ে কখনও কোনও গ্রহ বা উপগ্রহ যাতায়াত করবেনা। সেই এল১ পয়েন্টের লক্ষ্যে ছুটে অবশেষে শনিবার ৬ জানুয়ারি অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেল ভারতের আদিত্য।

এখানে পৌঁছনোর পর সূর্যকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখতে পারবে আদিত্য। সূর্যের আবহাওয়ার খবর দেবে নিরন্তর। সূর্যে যে সৌরঝড়গুলি হয় তারও খবর দেবে ইসরোর এই যান। কৃত্রিম উপগ্রহের জন্য ক্ষতিকারক কিছু সূর্যের তরফ থেকে এলে সে বিষয়ে দ্রুত খবর দিয়ে সতর্ক করবে আদিত্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিরল সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। আদিত্যর এই লক্ষ্যে পৌঁছে যাওয়া এক বড় পদক্ষেপ বলেও ব্যাখ্যা করেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026