SciTech

পৃথিবীর টান ছেড়ে আদিত্যকে সূর্যের দিকে ছুঁড়ে দেওয়ার দিনক্ষণ জানাল ইসরো

আদিত্য-এল১ সূর্যের দিকে ছুটে যাওয়ার জন্য উড়ে যাওয়ার পর এতদিন কিন্তু মহাকাশে তার চেনা গণ্ডির মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। এবার তাকে ছুঁড়ে দেওয়ার পালা।

চন্দ্রযান-৩-এর চাঁদে পা রাখার বাঁধন ভাঙা খুশির জোয়ারের মাঝেই ইসরো আরও এক বড় লক্ষ্যে পা দিয়েছিল। গত ২ সেপ্টেম্বর ইসরো মহাকাশের দিকে উড়িয়ে দিয়েছিল আদিত্য-এল১-কে। যা সূর্যের দিকে ছুটে গিয়ে একটি বিশেষ দূরত্ব থেকে অগ্নিগোলককে পর্যবেক্ষণ চালিয়ে যাবে।

সেই আদিত্য কিন্তু এক ধাক্কায় পৃথিবীর যাবতীয় টান এড়িয়ে মহাকাশে পৌঁছে যেতে পারেনি। বরং পদ্ধতি মেনেই আদিত্য পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিল। এমনভাবে ৪ পাক খেয়ে ফেলল সে। এখন সে পৃথিবী থেকে অনেক দূরে। তবে কক্ষেই পাক খাচ্ছে।

কিন্তু কক্ষে পাক খেলে তো সূর্যকে সারাক্ষণ সামনে থেকে দেখতে পাওয়া হবেনা। তাই ইসরো আগামী ১৯ সেপ্টেম্বর আদিত্যকে পৃথিবীর যাবতীয় টান থেকে মুক্ত করতে চলেছে।

ইসরো জানিয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ২টোয় আদিত্যকে একটি বিশেষ ধরনের ধাক্কায় পৃথিবীর কক্ষ থেকে বার করে দেওয়া হবে। এরপর সে ছুটে যাবে তার এল১ পয়েন্ট বা ল্যাগরেঞ্জ ১ গন্তব্যের দিকে। যেখান থেকে সে সোজা সূর্যকে দেখতেও পাবে।

ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে কখনও সূর্যের সামনে দিয়ে অন্য কোনও গ্রহ, উপগ্রহ যাতায়াত করবেনা। ফলে কোনও বাধা ছাড়াই প্রতি সেকেন্ডে সূর্যের ওপর নজরদারি চালিয়ে যেতে পারবে আদিত্য-এল১। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026