সুশান্ত সিং রাজপুত, ছবি - আইএএনএস
মুম্বই : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার পুলিশের জেরার মুখে পড়লেন যশ রাজ ফিল্মস-এর কর্ণধার আদিত্য চোপড়া। টিনসেল টাউনের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। সেই যশ রাজ ফিল্মস-এর ২টি সিনেমা ২০১৩ সালে শুদ্ধ দেশি রোমান্স এবং ২০১৫ সালে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি। এই ২ সিনেমায় অভিনয় করেন সুশান্ত। কথা ছিল যশ রাজের প্রযোজনায় শেখর কাপুরের পানি সিনেমায় অভিনয় করার।
শনিবার আদিত্য চোপড়াকে মুম্বই পুলিশ প্রায় ৪ ঘণ্টা টানা জেরা করে। যদিও জেরায় কী কথা হয়েছে তা এখনও অজ্ঞাত। এদিকে একটা বড় অংশ সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলেছে। অবশ্য মহারাষ্ট্র সরকার যে তাতে রাজি নয় তা আগেই পরিস্কার করে দিয়েছে শিবসেনা নেতৃত্ব। এর আগে পরিচালক সঞ্জয় লীলা বনশালি, রিয়া চক্রবর্তী সহ বেশ কয়েকজনকে জেরা করেছে পুলিশ।
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু দেশ জুড়ে করোনা পরিস্থিতিতেও এক বিশাল সমালোচনার ঢেউ তুলেছে। যার নিশানাই হল বলিউডের স্বজনপোষণ। যে স্বজনপোষণকে সুশান্তের মৃত্যুর প্রধান কারণ হিসাবে দাবি করছেন আমজনতার একাংশ। ইতিমধ্যেই সলমন খান, আদিত্য চোপড়া, করণ জোহর থেকে শুরু করে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় চাপিয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় প্রবল তোপের মুখে পড়তে হচ্ছে তাঁদের। এদিকে মুম্বই পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…