SciTech

আইনস্টাইনের চেয়েও বেশি আইকিউ ৮ বছরের আশ্চর্য বালিকার

এ এক আশ্চর্য বললেও কম বলা হয়। একটি ৮ বছরের কন্যার আইকিউ হিসাব করে দেখা গেছে তা আইনস্টাইন বা স্টিফেন হকিং-এর চেয়েও বেশি।

ছোটবেলায় তারই বয়সী বাচ্চারা তাকে নিয়ে মস্করা করত। তার পিছনে লাগত। তাই তাদের থেকে দূরেই থাকত ছোট্ট মেয়েটা। সকলের সঙ্গে মিলেমিশে উঠতে পারত না সে। বরং গুটিয়ে থাকত।

একসময় মানসিক অবসাদ পেয়ে বসে ৪-৫ বছরের মেয়েটাকে। সে কারও সঙ্গে মিশতে চাইত না। বিষয়টি নিয়ে তার বাবা-মা এক মনোবিদের দ্বারস্থ হন।

মনোবিদ সব দেখেশুনে অভিভাবকদের পরামর্শ দেন মেয়েটিকে যেন ট্যালেন্ট কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। আশ্চর্য বুদ্ধির অধিকারী এই কন্যার অসামান্য আইকিউ-র কথা জানতে পারা যায় এই সেন্টারেই।

তার যখন ৮ বছর বয়স তখন তার আইকিউ পরীক্ষা হয়। আর তার যে ফল সামনে আসে তা সারা বিশ্বকে চমকে দেয়। হিসাব বলছে কিংবদন্তি অ্যালবার্ট আইনস্টাইন হোন বা স্টিফেন হকিং, এঁদের আইকিউ ১৬০ ছিল।

আর মেক্সিকোর লাহুয়াক নামে জায়গার একটি বস্তিতে বড় হওয়া ৮ বছরের এধারা পেরেজ-এর আইকিউ ১৬২। আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের চেয়ে ২ পয়েন্ট বেশি।

মাত্র ৮ বছরেই এধারা স্কুলের গণ্ডি পার করেছে। ইংরাজি শিখছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াই তার লক্ষ্য। ইচ্ছে রয়েছে মঙ্গল গ্রহে গিয়ে থাকার।

ইতিমধ্যেই সে ‘ডু নট গিভ আপ’ নামে একটি বইও লিখে ফেলেছে। বিশ্বের তাবড় সংবাদমাধ্যম এধারার এই অসামান্য আইকিউ-র কথা প্রচারের আলোয় এনেছে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026