Entertainment

পুজোর আগে ওজন কমানোর মহামন্ত্রটি মজার ছলে বললেন বলিউড তারকা

নায়িকা হিসাবে ইতিমধ্যেই তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে অনেকটা উঠে গেছেন। সেই বলি তারকা এবার ওজন কমানোর মহামন্ত্রটি বলেই দিলেন সকলকে।

সামনেই পুজো। তার আগে বাড়তি ওজন কমিয়ে নিজেকে স্লিম বা ছিপছিপে করে তোলাটা কে না চান! ওজন কমানোর নানা উপায় ইতিমধ্যেই বেশ কয়েকটি রয়েছে। কিন্তু এছাড়াও যে ওজন কমানোর একটি মহামন্ত্র রয়েছে তা হয়তো অনেকের জানা ছিলনা। যা কোনও রাখঢাক না করেই বলে দিলেন বলিউড তারকা আদা শর্মা।

সাধারণত নায়িকারা তাঁদের সৌন্দর্য ধরে রাখার কৌশল কাউকে জানাতে চান না। তবে আদা শর্মা এক্ষেত্রে কিছুটা হয়তো অন্যরকম। যিনি ওজন কমানোর মহামন্ত্রটি বলে দিলেন।

আদা জানিয়েছেন, যাঁরা ওজন কমানোর জন্য পরিশ্রম করতে চান না, শরীরচর্চা করতে চান না, তাঁরা একটা কাজ করতে পারেন। তাঁরা তাঁদের খাবারটি অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন।

আদা তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি দিয়েছেন। সেখানে তিনি তাঁর প্রাতরাশ বাঁদরদের খাওয়াচ্ছেন। এটা একটা উপায় হতে পারে বলে জানিয়েছেন আদা। যে নিজের খাবার অন্যকে দিয়ে দেওয়া।

তাহলে এক মাসেই ২০ কেজি ওজন কমে যাবে। তবে তার সঙ্গে মজা করে একটি সতর্কবার্তাও দিয়েছেন আদা যে এক্ষেত্রে তোমার সেন্স অফ হিউমার ১০০ কেজি হতে হবে।

সেইসঙ্গে আদা শর্মা কিন্তু এটাও জানিয়েছেন যে তিনি রোগা হওয়ার সহজ কিছু উপায় তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন।‌ যা তাঁদের মুখে হাসি ফোটাতে পারে। প্রসঙ্গত কমান্ডো সহ বেশ কয়েকটি সিনেমায় আদা শর্মা তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে এখন বলিউডের পরিচিত মুখ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026