Entertainment

জন্মদিনে কোভিড রিলিফে দান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বুধবার ছিল তাঁর জন্মদিন। করোনা পরিস্থিতিতে নিজের জন্মদিনে এক বিশেষ উদ্যোগ নিলেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিড রিলিফে দান করলেন তিনি।

করোনা সংক্রমণ দেশে হুহু করে বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদা। অক্সিজেনের চাহিদা মেটাতে অক্সিজেন কনসেনট্রেটর উপকারি। এই অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করছে একটি অলাভজনক সংস্থা।

তারা সেগুলি বিভিন্ন হাসপাতালে বসাচ্ছে। সারা ভারত জুড়েই বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর বসাচ্ছে ওই সংস্থা। তাদের সেই কাজে অর্থ সাহায্য করেছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বলিউডে অভিষেক একজন সফল মুখ। ওটিটি প্ল্যাটফর্মেও বিভিন্ন সময়ে তাঁকে দেখা যাচ্ছে। এই করোনাকালে বুধবার ছিল তাঁর জন্মদিন।

সেই দিনটিকে তিনি আরও স্পেশাল করে তুললেন কোভিড রিলিফে দান করে। নিজে তো দান করলেনই, সেইসঙ্গে অন্যদেরও এই মহৎ কাজে দান করার পরামর্শ দিলেন।

কোভিড রিলিফে দান করা ছাড়াও জন্মদিনে কী করলেন অভিষেক? খড়গপুরের ছেলে অভিষেক এখন বাড়িতেই রয়েছেন। সেখানেই সকলে মিলে আনন্দ করে কাটালেন দিনটা।

গত বছরও এই সময় করোনার জন্য বাড়িতে আটকে ছিলেন। তবে খড়গপুরের বাড়িতে নয়। সেবার পাতাল লোক-এর ট্রেলার মুক্তি পেয়েছিল ওই দিন। সেটাই ছিল বড় পাওনা।

এবার নিজের বাড়িতে নিজের পরিবারের লোকজনের সঙ্গে সুন্দর সময় কাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026