Entertainment

সিনেমায় তিনিই শাহরুখ, এবার অন্যরকম শাহরুখের চরিত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এ সিনেমায় তিনি শাহরুখ। যা শুনে তিনি কার্যত ঘাবড়ে গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর শাহরুখ হওয়া নিয়ে এখন অবশ্য অতটা চাপে নেই।

সিনেমার চিত্রনাট্য তখনও তিনি হাতে পাননি। তার আগেই তাঁকে জানিয়ে দেওয়া হয় সিনেমায় তিনিই শাহরুখ। তাঁকে এক রোমান্টিক হিরোর ভূমিকায় অভিনয় করতে হবে। তাও আবার অন্য কেউ নন, একদম শাহরুখ! শুনে একটু চাপেই পড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এমন চরিত্র তো তিনি কখনও করেননি। কীভাবে সামলাবেন! এরপর হাতে আসে চিত্রনাট্য। চিত্রনাট্য পড়ার পর তাঁর চাপ অনেকটাই কেটে যায়।

চিত্রনাট্যে এমন কি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক জানিয়েছেন, চিত্রনাট্য পড়ার পর তিনি জানতে পারেন তিনি সিনেমায় শাহরুখ ঠিকই, তবে এ শাহরুখ বলিউড সুপারস্টার শাহরুখ নন।

এই শাহরুখ এক সাদামাটা আম নাগরিক। যিনি মানসিক অবসাদে ভুগছেন। সারাক্ষণই তাঁর মন খারাপ থাকে। তবে পূজা নামে এক তরুণীর সঙ্গে পরিচয়ের পর তাঁর জীবনটা বদলে যায়।

বলিউড অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মির্জাপুর, স্ত্রী, ভেড়িয়া, পাতাল লোক এবং এমন নানা সিনেমা ও সিরিজের জন্য ইতিমধ্যেই নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন। তাঁর অভিনয় প্রতিভাকে সম্মান জানাচ্ছেন সিনেমা বোদ্ধারাও।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @nowitsabhi

‘ড্রিম গার্ল ২’ সিনেমার প্রধান আকর্ষণ অবশ্যই আয়ুষ্মান খুরানা। তবে অভিষেকের চরিত্রটিও যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাস্টিং ডিরেক্টর হিসাবেও সফল।

অভিষেক অভিনয়ের জন্য বিখ্যাত হলেও বলিউডে কিন্তু তিনি কাস্টিং ডিরেক্টর হিসাবেও সুপরিচিত। এক বঙ্গ সন্তানের এই সাফল্য অবশ্যই বাঙালিদের কাছে গর্বের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026