ফাইল : বোমান ইরানি, ছবি - আইএএনএস
বলিউডের প্রথমসারির অভিনেতাদের মধ্যে বোমান ইরানি একটা নাম। তাঁর উপস্থিতি যে কোনও সিনেমায় একটা আলাদা মাত্রা যোগ করে। সেই বোমান ইরানি কিন্তু জীবন শুরু করেছিলেন একটি বিলাসবহুল হোটেলের ওয়েটার হিসাবে। ওয়েটারের পেশায় থাকাকালীন তিনি গ্রাহকদের কাছ থেকে ভালই টিপস পেতেন। সেই টাকা খরচ না করে জমিয়ে রাখতেন বোমান।
তারপর বেশ কিছু টাকা জমলে বোমান ওই টাকা খরচ করে একটি পেশাদার ক্যামেরা কেনেন। শুরু হয় তাঁর ফটোগ্রাফার জীবন। ফটোগ্রাফার হিসাবেও বোমান যথেষ্ট সফল। সেই সময় তাঁর এক অভিনেত্রীকে এতটাই পছন্দ হয় যে তাঁর ছবি তুলতে মরিয়া হয়ে ওঠেন।
অভিনেত্রীর সঙ্গে দেখাই করে ফেলেন বোমান। তারপর তাঁকে সরাসরি জানান তিনি তাঁর ছবি তুলতে চান। সেদিনের সেই কথা প্রকাশ করে দিলেন বোমান ইরানির ঘনিষ্ঠ বন্ধু অভিষেক বচ্চন।
অভিষেক জানান, যে সময় বোমান ঐশ্বর্য রাইয়ের ছবি তুলতে মরিয়া ছিলেন, তখনও অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে হয়নি। ঐশ্বর্য তখন মডেলিং দুনিয়ার এক উজ্জ্বল তারকা। সিনেমার তারকা নন।
বোমান ইরানি সম্বন্ধে অনেকেই এ কথা জানেন না। বোমানকে মানুষ খুব বেশি করে চিনে যান ২টি মুন্না ভাই এবং থ্রি ইডিয়টস-এর হাত ধরে।
রাজকুমার হিরানির পরিচালনা বোমানকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। সেই বোমান এক সময় ঐশ্বর্য রাইয়ের ছবি তুলতে মরিয়া ছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…