Sports

ছেলেদের সেরা অভিমন্যু, মেয়েদের দীপ্তি

ক্রিকেটে বাংলা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এখন অভিমন্যু ঈশ্বরণ। তাঁকে ঘিরে অনেক স্বপ্ন দেখছে বাংলা দল। তাঁর চওড়া ব্যাটকে ভরসা করে রনজিতে অনেকটা এগোয় বাংলা। ৬টি ম্যাচ থেকে অভিমন্যু তুলে আনেন ৮৬১ রান। সেই অভিমন্যু ঈশ্বরণকে এ বছরে বাংলার সেরা ক্রিকেটার নির্বাচিত করল সিএবি বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

অভিমন্যু ঈশ্বরণের মুকুটে সেরা ক্রিকেটার হওয়ার পালকের পাশাপাশি বছরের সেরা জেন্টলম্যান ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। বাংলা ক্রিকেটের এই প্রতিভার আগামী দিনে ভারতের হয়ে খেলার সব গুণ রয়েছে বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। ভারতীয় এ দলে অবশ্য নিয়মিতই সুযোগ পাচ্ছেন অভিমন্যু। ভাল খেলছেনও। ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর রান রয়েছে ৩ হাজার ৭৫৪।

অভিমন্যু ছাড়াও বিভিন্ন বয়ঃসীমায় থাকা খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাদের নাম ঘোষণা করেছে সিএবি। এ বছর বাংলার সেরা বোলার হয়েছেন মুকেশ কুমার। সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন দীপ্তি শর্মা। এছাড়া জেলা ভিত্তিক ভাল খেলোয়াড়দেরও নাম ঘোষণা হয়েছে। এঁদের আগামী ৩ অগাস্ট পুরস্কৃত করা হবে। পুরস্কৃত করবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বৃশ্চিক রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026