Sports

বিরাটকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে রোষের মুখে প্রাক্তন পাক ক্রিকেটার

বিরাট কোহলি সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করে এখন নেটিজেনদের চরম কটাক্ষের মুখে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রাজ্জাক। কেন তিনি বিরাট কোহলি সম্বন্ধে এমন বললেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আবদুল রাজ্জাক পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিরাট কোহলি একজন অত্যন্ত ভাল খেলোয়াড় যে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু সেই সঙ্গে তিনি ভাগ্যবানও। নাহলে পাকিস্তানের খেলোয়াড়রা তাঁকে অতিক্রম করতেই পারতেন।

রাজ্জাক বলেন, বিরাট কোহলি ভাগ্যবান যে তিনি সবসময় ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই-এর সমর্থন পেয়েছেন। যা বিরাটের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। আর তার জোরেই তিনি ম্যাচ জিতে চলেছেন। যে সম্মান বিরাট বিসিসিআই-এর কাছ থেকে সবসময় পেয়ে থাকেন তাতে ভরসা করে তিনি সাফল্য পাচ্ছেন। আর সেই সাফল্য সকলেই দেখতে পাচ্ছেন।

রাজ্জাকের দাবি, পাকিস্তানেও এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা বিরাটের মত সমর্থন পেলে বিরাটকে ছাপিয়ে যেতে পারতেন। কিন্তু বিরাট যেটা বিসিসিআই-এর কাছ থেকে পান তা পাকিস্তানের কোনও খেলোয়াড় পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডর কাছ থেকে পান না। তা না হলে বিরাটকে অনেক পাক খেলোয়াড়ই ছাপিয়ে যেতেন বলে দাবি করেন রাজ্জাক। যদিও এরপরই রাজ্জাককে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026