Entertainment

জন্মদিনে ভক্তদের ইচ্ছাপূরণ করলেন আমির

মঙ্গলবার রাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর পার হওয়ার অপেক্ষায় ছিলেন সকলে। মিনিটের কাঁটা ১২টার ঘর ছুঁতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। ১৪ মার্চ বলে কথা। এদিন যে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের জন্মদিন। ৫৩টি বসন্ত যিনি সগৌরবে পেরিয়ে এসেছেন। সেই কবে ১৯৮৮ সালে সুপারহিট ‘কায়ামত সে কায়ামত তক’ ছবি দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তারপর কেরিয়ারে দেখেছেন কত উত্থান-পতন। তবু হাল ছাড়েননি। দাঁতে দাঁত দিয়ে লড়ে গেছেন একমাত্র সম্বল নিখুঁত অভিনয় ক্ষমতার জোরেই। ব্যক্তিত্ব, নিষ্ঠাগুণে ‘খান’-দের মধ্যে বলিউডে স্বতন্ত্র জায়গাও বানিয়েছেন ‘লগান’-এর ভুবন। পেয়েছেন ভক্তদের অজস্র ভালোবাসা। যে ভালোবাসা না পেলে হয়তো আজ তিনি ‘সুপারস্টার’ হতে পারতেন না। সেই কৃতজ্ঞতা থেকে ভক্তদের পাল্টা উপহার দিলেন আমির।

৫৩ তম জন্মদিনে অনুরাগীদের বহুদিনের ইচ্ছাপূরণ করলেন তাঁদের প্রিয় অভিনেতা। বুধবার সকাল থেকেই সোশ্যাল মাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভেসে যান আমির খান। মুম্বই বিমানবন্দরে ‘বার্থডে বয়’-কে ফুলের তোড়া আর ঠোঁটে উষ্ণ চুম্বন দিয়ে শুভেচ্ছা জানান স্ত্রী কিরণ। বিমানবন্দর চত্বরেই কাটা হয় কেক। স্ত্রী ও ছেলে আজাদের সঙ্গে বিশেষ মুহুর্ত কাটাতে গিয়ে ভক্তদের ‘রিটার্ন গিফট’ দিতে ভোলেননি আমির। জন্মদিনের দিনই ইন্সটাগ্রামে অভিষেক ঘটল তাঁর। এতদিন ধরে জনপ্রিয় সোশ্যাল মাধ্যমটিতে আমির খানের নামে বহু অ্যাকাউন্ট অবশ্য ছিল। তবে তার সবগুলোই ছিল ‘ফেক প্রোফাইল’। উপহার পেয়ে খুশির বন্যা বয়ে যায় ভক্তদের মধ্যে। এদিন সকালে আমির খান নামের প্রোফাইলে জ্বলে ওঠে নীল রঙের টিক চিহ্নের আলো। তারমানে এতদিনে ইন্সটাগ্রামে সশরীরে হাজির হলেন বলিউড সুপারস্টার। সেই খবর চাউর হতেই দেশ-বিদেশের ভক্তরা হামলে পড়েন আমির খানের অ্যাকাউন্টে। দেখতে দেখতে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে যায় ২ লক্ষের কোটা। ইন্সটাগ্রামে প্রথম আত্মপ্রকাশের শুভ দিনে মা জিনাত হুসেনের একটি ছবি পোস্ট করেন আমির। রেট্রো লুকের সেই ছবির ক্যাপশনে লেখেন, আজ আমি যা তা এই মানুষটার জন্যই। প্রিয় অভিনেতার এমন অভিনব সারপ্রাইজে যারপরনাই খুশির হাওয়া বইছে নেটিজেন মহলে।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026