Entertainment

তাঁর নতুন প্রেমিকার পরিচয় জানালেন আমির খান, বিয়ে করা নিয়েও মুখ খুললেন

ফের প্রেমে পড়েছেন আমির খান। তাঁর প্রেমিকার নামও আর গোপন রাখলেন না। ৬০ বছর বয়সে পৌঁছে কি তবে ফের বিয়ে করবেন, উত্তর দিলেন আমির খান।

ভুবন কো উসকি গৌরি মিল হি গ্যায়ি, তাঁর সিনেমা লগান-এর কাহিনি টেনে জানালেন আমির খান। জানালেন তিনি ফের প্রেমে পড়েছেন। সাংবাদিকদের এটাও জানালেন যে ১৮ মাস ধরে তিনি প্রেম করছেন। কিন্তু কাউকে কিচ্ছুটি জানতে দেননি। সাংবাদিকরাও কিছু জানতে পারেননি।

এবার অবশ্য ৬০ বছরের জন্মদিনকে সামনে রেখে আমির সবচেয়ে বড় চমকটা দিলেন। জানালেন তাঁর নতুন প্রেমিকার নাম। আপাতত বলিউডের সুপারস্টার গৌরি নামে এক মহিলার প্রেমে মশগুল। গৌরি-র একটি ৬ বছরের ছেলে রয়েছে।

আগে বেঙ্গালুরুর বাসিন্দা গৌরি এখন চলে এসেছেন মুম্বইতে। আমির জানালেন, গৌরির সঙ্গে তাঁর প্রথম দেখা হয় ২৫ বছর আগে। তারপর একটা সময় তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিলনা। ফের তাঁদের মধ্যে এতদিন পর যোগাযোগ তৈরি হয়।

আর তারপরই আমির গৌরির প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। আমির এটাও জানান যে গৌরি কাছে থাকলে তাঁর মনে হয় তিনি তাঁর পরিবারের সঙ্গে আছেন। এমনকি আমিরের দাবি, তাঁর ছেলে জুনেইদ এবং মেয়ে ইরা, ২ জনই গৌরিকে পছন্দ করেন।

তবে কি ফের বিয়ে করতে চলেছেন আমির খান? আমির জানান, বিয়ের কথা বলতে পারবেননা, তবে তাঁরা একে অপরের প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ।

প্রসঙ্গত আমির খান প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। তারপর বিয়ে করেন কিরণ রাও-কে। তৃতীয় বিয়ে করেননি বটে, তবে সেটা কি এখন সময়ের অপেক্ষা? সে উত্তর সময়ই দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026