Entertainment

দঙ্গলকে সামনে রেখে সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ আমির খান

বলিউডের খানদের মধ্যে একসময় শোনা যেত যথেষ্ট ইগোর লড়াই আছে। কিন্তু এবার সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন আমির খান।

বলিউডের ৩ খান শাহরুখ, সলমন এবং আমির, সকলেই নিজের জায়গায় সিনেমা হিট করাতে সিদ্ধহস্ত। এঁদের মধ্যে আমির খান অবশ্য একটু আলাদাই থাকতে পছন্দ করেন বলে জানান সকলে। সেই আমির খানের দঙ্গলের সময় সলমন খানের সুলতান তৈরি হচ্ছে।

দঙ্গল এবং সুলতান, ২টি সিনেমাই ছিল ভারতীয় কুস্তির ওপর। তাই সকলেই ভেবেছিলেন ২টি সিনেমাকে সামনে রেখে সলমন ও আমিরের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলবে। কারণ কার সিনেমা বক্স অফিস পাবে তা নিয়ে জোর টক্কর হবে।

কিন্তু এতদিন পর আমির খান একটি সাংবাদিক বৈঠকে স্বীকার করে নিলেন সেদিন দঙ্গল সিনেমাহলে আত্মপ্রকাশ করার পিছনে সলমন খানের বিরাট অবদান রয়েছে। কার্যত সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আমির।

আমির জানান, দঙ্গল সিনেমাটি তৈরি হওয়ার পর যখন দঙ্গল নামটি দিতে যাওয়া হচ্ছিল তখন দেখা যায় দঙ্গল নামটির রাইটস ইতিমধ্যেই অন্য একজনের পকেটে রয়েছে। তিনি পুনিত ইসার। টিভির মহাভারতের দুর্যোধনের হাতে।

পুনিত ইসার আবার সলমন খানের খুব কাছের বন্ধু। একথা অমির জানতেন। তিনি ফোন করেন সলমনকে। ফোনে জানেন, সলমন পুনিতের সঙ্গে আমিরের কথার ব্যবস্থা করে দিতে পারেন কিনা।

সুলতানকে সামনে রেখে সে সময় সলমন দঙ্গল নামটা যাতে আমির না পান তার জন্য পুনিত ইসারকে বলতে নাও পারতেন। কিন্তু সলমন ফোন করেন। আমির খানের সমস্যার কথা জানান। তাঁদের ২ জনকে মুখোমুখি বসিয়েও দেন।

সেখানে পুনিত ইসার অবশ্য আমিরকে জানান তিনি রাইটস নিয়ে রাখলেও দঙ্গল নামটা তাঁর কোনও কাজে লাগছে না। তাই সেটা আমির চাইলে ব্যবহার করতেই পারেন। ফলে প্রেক্ষাগৃহে দঙ্গল মুক্তি পায়। তারপর দঙ্গলের বিপুল সাফল্যের কথা তো সকলের জানা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026