Entertainment

বিয়ে ভাঙছে, জানিয়ে দিলেন আমির খান

আমির খানের বিবাহবিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা। একথা জানিয়েছেন আমির খান নিজেই। বিবাহবিচ্ছেদের কথা নিশ্চিত করেছেন স্ত্রী কিরণ রাও।

গত ১৫ বছর ধরে আমির খান ও কিরণ রাও বিবাহিত জীবন কাটিয়েছেন। কিরণ আমিরের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে কিরণকে বিয়ে করেন আমির।

১৫ বছরের সেই বিবাহিত জীবনে এবার দাঁড়ি পড়তে চলেছে। আর সেকথা খোলাখুলি জানিয়েছেন ২ জনেই। আমির ও কিরণ যৌথভাবে জানিয়েছেন, এই ১৫ বছরে তাঁরা জীবনের নানা সুন্দর মুহুর্ত কাটিয়েছেন।

তাঁদের সম্পর্ক গভীর হয়েছে একে অপরের প্রতি বিশ্বাস, ভালবাসা ও সম্মানের মধ্যে দিয়ে। এবার তাঁরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। স্বামী-স্ত্রী হিসাবে নয়, সহ-অভিভাবক হিসাবে। নিজেদের নিজেদের আলাদা পরিবার নিয়ে।

বিবাহবিচ্ছেদ যে তাঁদের দুজনের সহমত ও আলোচনার মধ্যে দিয়েই হচ্ছে তাও পরিস্কার করে দিয়েছেন আমির ও কিরণ। ২ জনেই জানিয়েছেন তাঁদের ছেলে আজাদ বড় হবে তাঁদের ২ জনের কাছেই।

এছাড়া যে কাজগুলি তাঁরা একসঙ্গে করছিলেন তা সেভাবেই চলবে। তাঁদের পানি ফাউন্ডেশনের কাজও হবে আগের মতই।

তাঁরা বেশ কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন আমির ও কিরণ। তবে সেই সিদ্ধান্ত এবার কার্যকর করতে চলেছেন তাঁরা।

এতদিন তাঁদের পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন ২ জনে। আমির ও কিরণ এটা পরিস্কার করে দিয়েছেন তাঁদের এই সিদ্ধান্ত কোনও কিছুর শেষ নয়, বরং নতুন কিছু আরম্ভের চিহ্ন বহন করছে।

আমির ও কিরণ ২০০৫ সালে বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের জীবনে আসে আজাদ রাও খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026