National

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার লিঙ্কের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্র

যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র। সেজন্য সব ক্ষেত্রে আধার লিঙ্ক করতে বলা হচ্ছে আমজনতাকে। এই লিঙ্ক সম্পূর্ণ করার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। একথা সুপ্রিম কোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল। একথা শোনার পর সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় সরকারি এই সিদ্ধান্তের পর আধার মামলা নিয়ে তাড়াহুড়োর আর কোনও দরকার রইল না। আধার সংযুক্তিকরণে মানুষের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হবে কিনা সে বিষয়ে হওয়া মামলার শুনানি আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে করা হবে।

গত ২৪ অগাস্ট দেশের মানুষের গোপনীয়তার অধিকার তাঁদের মৌলিক অধিকারের অংশ বলে রায় দেয় সুপ্রিম কোর্টের ৯ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। তারপরই প্রশ্ন ওঠে এরপরও কী আধার লিঙ্ক বাধ্যতামূলক করা যেতে পারে? এতে মানুষের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে বলে দাবি করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অনেকে। সেই মামলার শুনানি হবে নভেম্বরের প্রথম সপ্তাহে।

News Desk

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026