National

ফেসবুক, ট্যুইটারে আধার যোগের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

এখন মানুষের জীবনে সোশ্যাল সাইটের গুরুত্ব অপরিসীম। সে ফেসবুক হতে পারে। ট্যুইটার হতে পারে। ইন্সটাগ্রাম হতে পারে। এমন অন্য সোশ্যাল সাইটও হতে পারে। আবার এসব সোশ্যাল সাইটে তৈরি হচ্ছে অনেক ফেক অ্যাকাউন্ট। যা ব্যাবহার করা হচ্ছে অনেক খারাপ কাজে। তাই তাতে লাগাম দিতে এবার সোশ্যাল সাইটগুলির অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের দাবি উঠল। এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।

জনস্বার্থ মামলাটি করেছেন বিজেপির নেতা অশ্বিনী কুমার উপাধ্যায়। ডুপ্লিকেট, ফেক ও ঘোস্ট। এই ৩ রকমের অ্যাকাউন্ট তৈরি করে অনেকে সোশ্যাল সাইটের অপব্যবহার করে থাকে। এসব যাতে না করা যায় সেকথা মাথায় রেখেই জনস্বার্থ মামলাটি করা হয়েছে। কালো টাকা ব্যবহার করে সোশ্যাল সাইটকে নির্বাচনে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন বিজেপি নেতা।

অশ্বিনী উপাধ্যায়ের দাবি, যত ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট রয়েছে তার ১০ শতাংশই ভুয়ো। তাঁর দাবি, ট্যুইটারে নামী মানুষজন বাদ দিন, খোদ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর্যন্ত ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাই সোশ্যাল সাইটের সঙ্গে আধার লিঙ্ক আবশ্যিক করার দাবি তুলে বিজেপি নেতা জানিয়েছেন এতে ভুয়ো অ্যাকাউন্ট খোলা বন্ধ হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026