প্রতীকী ছবি
সেপ্টেম্বরই ছিল শেষ সময়সীমা। এর মধ্যেই আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণ করতে হবে বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্র। আগে ৬ বার এই সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। ফলে এবার অনেকেরই মনে হয়েছিল এটাই শেষ সুযোগ। কিন্তু এখনও অনেকের প্যান আধার যোগ বাকি। সেকথা মাথায় রেখেই আবার একবার সুযোগ দিল কেন্দ্র। প্যান কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এর পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে।
এই নিয়ে ৭ বার আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণ সময়সীমা বর্ধিত করল কেন্দ্র। আয়কর-এর ক্ষেত্রে প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণ আবশ্যিক। সেকথা আগেই জানানো হয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল আয়কর রিটার্নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বায়োমেট্রিক তথ্য থাকতে হবে। এরপর প্যান ও আধার সংযুক্তিকরণের জন্য বারবার সময় দিয়েছে কেন্দ্র। আরও একবার বাড়াল সময়সীমা।
আরও ৩ মাস বাড়ল আধার কার্ড ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা। অনলাইনে এই সংযুক্তিকরণ যে খুব কঠিন তাও নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এখন আগামী ৩ মাসে ফের সেই সুযোগ বাড়ল। আধার যুক্ত করা না থাকলে আয়কর রিটার্নের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…