SciTech

অ্যান্ড্রয়েড ফোনে ইউআইডিএআই হেল্পলাইন নম্বর! আতঙ্কিত ব্যবহারকারীরা

দেশ জুড়ে একটা আতঙ্ক পেয়ে বসেছে। অনেকের ফোনেই ইউআইডিএআই হেল্পলাইন নম্বরটি কন্টাক্ট লিস্টে এসেছে। অথচ সেটি তিনি কন্টাক্টে সেভ করেননি। তা সত্ত্বেও সেই নম্বর তালিকায় দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। এর মাধ্যমে ফোনের যাবতীয় তথ্য তুরি করা হচ্ছে বলে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে সতর্ক করাও শুরু হয়। যা দেখে অনেকেই নিজের ফোন ঘেঁটে দেখেন। আধার নম্বর প্রস্তুতকারক সংস্থা ইউআইডিএআই হেল্পলাইন নম্বর সেভ থাকা অবস্থায় খুঁজেও পান অনেকে। ফলে আতঙ্ক আরও চেপে বসে।

গত ৩ অগাস্ট থেকে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হলে ইউআইডিএআই-এর তরফে জানিয়ে দেওয়া হয় তারা কোনও স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাকে তাদের ফোনে এই নম্বর যোগ করতে বাধ্য করেনি। কিন্তু তাতে জটিলতা কাটেনি। কারণ গুগলের তরফে জানানো হয় অ্যান্ড্রয়েড ফোনের জন্য তাদের সেটআপ উইজার্ডে ২০১৪ সালে ইউআইডিএআই নম্বর যোগ করা হয়েছিল। ফলে বিভিন্ন মহল থেকে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এটা কারও স্মার্টফোনে অনধিকার প্রবেশ বলে মানতে নারাজ গুগল। তাদের মতে, যদি কারও মনে হয় তিনি তাঁর ফোনে এটি রাখবেন না, তাহলে তিনি তা তাঁর ফোনের কন্টাক্ট লিস্ট থেকে ম্যানুয়ালি ডিলিট করে দিতেই পারেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026