যতদিন না সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আধার আইন নিয়ে কোনও রায় দিচ্ছে ততদিন পর্যন্ত আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। মঙ্গলবার আধার সংযুক্তিকরণ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট। ফলে এতদিন যে কেন্দ্র আগামী ৩১ মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর বা পাসপোর্টে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল তার আর বৈধতা রইল না। এর সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বেড়ে গেল। তবে সুপ্রিম কোর্ট এদিন এও জানিয়েছে যে যেসব ক্ষেত্রে সামাজিক কোনও সুবিধা বা ভর্তুকি পাওয়ার বিষয় রয়েছে, সেসব ক্ষেত্রে আধার লিঙ্ক কেন্দ্রের নির্দেশ মেনেই করতে হবে।
আধার নিয়ে একগুচ্ছ মামলা হয় সুপ্রিম কোর্টে। সেখানে দাবি করা হয় ১২ অঙ্কের আধার নম্বর সর্বত্র দিতে বাধ্য করা মানুষের ব্যক্তিগত অধিকারের ওপর হস্তক্ষেপ। যা নিয়ে শীর্ষ আদালতে এখনও মামলা চলছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…