কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর

সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধিতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মাইনে ১৫ থোকে ২৩ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। নতুন যাঁরা চাকরিতে ঢুকবেন তাঁদের মাইনে হত ৭ হাজার টাকা। সেটা এখন থেকে বেড়ে হতে চলেছে ১৮ হাজার টাকা। অন্যদিকে কেন্দ্রীয় সচিব স্তরে ৯০ হাজার টাকা মাইনে বেড়ে হচ্ছে আড়াই লক্ষ টাকা। ১ জানুয়ারি থেকে নয়া বেতন কার্যকর হবে। বেতন বৃদ্ধির জেরে কেন্দ্রীয় কোষাগারের ওপর আরও এক লক্ষ কোটি টাকার বোঝা চাপল। গত সোমবারই প্রধানমন্ত্রী সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রককে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকি ছিল মন্ত্রিসভার অনুমোদন। তবে সেটা যে নিয়মরক্ষা তা প্রধানমন্ত্রীর নির্দেশের পরই বুঝেছিলেন সকলে। এদিন মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর ৯৮.৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও ৫২ লক্ষ পেনশনভোগীর মুখে হাসি ফুটল।

News Desk

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026