Sports

সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসাবে অর্ধশতরান, টি২০ বিশ্বকাপে তৈরি হল অনন্য নজির

এই বয়সে যে ক্রিকেট খেলা যায় তা দেখিয়ে দিলেন টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া এক ক্রিকেটার। তাও আবার মাঠে নেমে ২৮ বলে করলেন ৫০ রান।

টি২০ বিশ্বকাপে তৈরি হল এক নজর কাড়া নজির। ক্রিকেট পাগল ভারতে ছোটরাও অনায়াসে বলে দিতে পারে কত বয়স পর্যন্ত খুব বেশি হলে ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব।

এখন তো ৩০ থেকে ৩৫ বছরের মধ্যেই অধিকাংশ ক্রিকেটার অবসর নেন। কেউ কেউ তার চেয়ে কয়েক বছর বেশি খেলেন। কিন্তু তা সাধারণত ৪০ পার করেনা।

আইপিএল-এ যাও বা খেলতে দেখা যায়, ৪০ পার করা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় বড় একটা নেই। কিন্তু টি২০ বিশ্বকাপে এক ক্রিকেটার তো সব নজির ভেঙে দিলেন।

তিনি অলরাউন্ডার। সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। তিনি আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে মাত্র ২৮ বলে ৫০ রান করলেন। তরুণ মারকুটে ক্রিকেটারদের হাত থেকে যে রান বার হয় তা ক্রিকেটের এই বয়স্ক মানুষের হাত থেকে বার হল। যা টি২০ বিশ্বকাপের ইতিহাসে অনন্য নজিরও গড়ল।

ওমানের আমির কালিমের কথা হচ্ছে। আমিরের এখন বয়স ৪৪ বছর ৮৬ দিন। ঠিক এই বয়সে তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৮ বলে ৫০ রানের নজির গড়ে ইতিহাস লিখলেন। তিনিই হলেন টি২০ বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক মানুষ যিনি অর্ধশতরান করার কৃতিত্ব অর্জন করলেন।

আমির একা নন, ওমান দলেরই সতীর্থ ক্রিকেটার মহম্মদ নাদিমও বয়স্কদের দলেই পড়েন। তাঁর বয়স ৪৩ বছর ১৬১ দিন। তিনিও এই বয়সে এই টি২০-তেই শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। সেই রেকর্ড কয়েকদিনের মধ্যে ভেঙে দিলেন তাঁর চেয়েও বয়সে বড় তাঁরই দলের অলরাউন্ডার আমির কালিম।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026