Sports

বিশ্বকাপের ফাইনালে একগুচ্ছ রেকর্ড এল ভারতের ঝুলিতে, যা ভারতের জন্য গর্বের

টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের স্বপ্নের জয়ে আনন্দে উচ্ছ্বসিত ভারত। এদিন ভারত শুধু জিতল না, সেই সঙ্গে একগুচ্ছ ব্যক্তিগত ও দলগত অসামান্য রেকর্ডের অধিকারীও হল।

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপ জয় করল ভারত। এই নিয়ে পরপর ২ বার কাপ জিতল তারা। প্রতিযোগিতার শুরু থেকে ভারত তৃতীয়বার এই ট্রফি হাতে তুলল। এটা একটা রেকর্ড। এখনও টি২০ বিশ্বকাপে কোনও দল ৩ বার ট্রফি জেতেনি। সেক্ষেত্রে ভারতই প্রথম।

২ বার এই প্রতিযোগিতায় জিতেছে এমন দল থাকলেও পরপর ২ বার টি২০ বিশ্বকাপ জয়ের রেকর্ডও নেই। তাই সেই রেকর্ডও ভারতের ঝুলিতে এল। আবার এখনও পর্যন্ত ঘরের মাঠে বিশ্বকাপ কোনও দল জিততে পারেনি।

এবার ভারত ফাইনাল জিতল দেশের মাটিতে। আমেদাবাদের এই জয়ও একটা রেকর্ড গড়ল। এই প্রথম টি২০ বিশ্বকাপে কোনও দল ঘরের মাঠে বিশ্বকাপ জয় করল।

এদিন প্রথমে ব্যাট করে ভারত করে ২৫৫ রান। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এটাই ফাইনালে সবচেয়ে বেশি রান। এটাও রেকর্ড। টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত যত ম্যাচ হয়েছে তারমধ্যে তৃতীয় বৃহত্তম রানও ২৫৫। টি২০ বিশ্বকাপে এই প্রথম কোনও দলের প্রথম ৩ জন ব্যাটারই ৫০ রান পার করলেন।

সঞ্জু স্যামসন এদিন ৪৬ বলে ৮৯ রান করেন। এটাই টি২০ বিশ্বকাপ ফাইনালে কোনও ব্যাটারের করা সবচেয়ে বেশি রান। এই রেকর্ড গড়লেন সঞ্জু। স্বভাবতই এটাই ভারতের হয়েও ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

এদিন আরও কয়েকটি রেকর্ড তৈরি হয়েছে। ভারত কখনও রবিবার হওয়া কোনও ফাইনাল জেতেনি। এই প্রথম সেই জয় পেল। আমেদাবাদের মাঠে ফাইনাল খেললেও এর আগে কখনও ভারত আমেদাবাদে ফাইনাল জেতেনি। এবার সেই রেকর্ডও গড়ে ফেলল টিম ইন্ডিয়া।

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন যশপ্রীত বুমরাহ। ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কার জিতে নেন সঞ্জু স্যামসন। আর ভারত টি২০ বিশ্বকাপের প্রথম পর্ব ২০০৭ সালে জেতার পর ফের ২০২৪ এবং ২০২৬ সালে পরপর ২টি বিশ্বকাপ জিতে প্রথম দল হল যারা পরপর ২টি এবং মোট ৩টি টি২০ বিশ্বকাপ জিতল।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026