National

গাধার পিঠে চেপে দরজায় কড়া, বেরিয়ে এল গোটা এলাকা

গাধার পিঠে সেজেগুজে উনি কে? যাঁরা রাস্তায় ছিলেন তাঁরা তো অবাকই, গাধার পিঠে থাকা ব্যক্তির ডাকে বাড়ি ছেড়েও বেরিয়ে এলেন বাকিরা।

একটি গাধাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তার ওপর যিনি বসে আছেন তিনি আপাদমস্তক সাদা পোশাকে মোড়া। গলায় ঝুলছে রঙিন ফুলের মালা। চুল রং করা। তিনি গাধার পিঠে থাকলেও তাঁর সঙ্গে থাকা বাকিরা হেঁটেই চলেছেন তাঁর সঙ্গে।

তিনি এক এক করে বাড়িতে হাজির হচ্ছেন। দরজায় কড়া নাড়ছেন। দরজা খুলে বেরিয়ে আসা গৃহস্থ তাঁকে গাধার পিঠে সওয়ার দেখে প্রাথমিকভাবে হতবাক হয়ে যাচ্ছেন। তিনি অবশ্য হাতজোড় করে প্রচারে ব্যস্ত।

কেন তাঁর জয় এলাকার মানুষের জন্য দরকার তা বোঝানোর চেষ্টা করছেন সকলকে। বোঝাচ্ছেন এলাকার নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ। যা তিনি ঠিক করে দেবেন। এলাকার উন্নতি করবেন। বিশ্ববিদ্যালয় গড়বেন। এছাড়া এলাকায় একটি চিনির কলও তৈরি করে দেবেন।

যেহেতু তিনি নির্দলীয় তাই এমন কিছু তিনি করতে চেয়েছেন যাতে মানুষের তাঁর দিকে নজর পড়ে। তাঁকে নিয়ে চর্চা হয়। তাঁর কথা মানুষ শোনেন। তাই গাধাকে বেছে নেওয়া।

হেঁটে ঘুরলে কেউ পাত্তা নাও দিতে পারেন। কিন্তু গাধার পিঠে সেজে ঘুরলে সকলে বেরিয়ে আসবেন দেখতে। আর সেটাই হচ্ছে। যদিও সত্যেন্দ্র বৈঠা নামে ওই ব্যক্তি জানিয়েছেন, পেট্রোল, ডিজেলের আকাশছোঁয়া দাম। ওই টাকা খরচ করার সামর্থ্য তাঁর নেই। তাই তিনি গাধার পিঠে প্রচারকেই বেছে নিয়েছেন।

বিহারের গোপালগঞ্জে গাধার পিঠে চড়ে সত্যেন্দ্র বৈঠার প্রচার কিন্তু ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলে দিয়েছে। জয় পরাজয় যাই হোক, সত্যেন্দ্র বৈঠার কিন্তু রাতারাতি গোটা গোপালগঞ্জ জুড়ে চর্চার কেন্দ্রে উঠে আসতে পেরেছেন তাঁর অভিনবত্বের কৌশলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026