National

শুরু হয়ে গেল লোকসভা ভোটের ভোটগ্রহণ

লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। কিন্তু তার আগেই প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে গেল। এজন্য সুরক্ষা বন্দোবস্তও যথাযথ নেওয়া হয়েছে।

এবার লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। ৭ দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ৭টি দফার ৭টিতেই ভোট হবে পশ্চিমবঙ্গে। এদিকে প্রথম দফায় রাজস্থানেও থাকছে ভোট। অর্থাৎ ১৯ এপ্রিল রাজস্থানেও ভোটগ্রহণ।

রাজস্থানে প্রথম দফায় ভোট রয়েছে ১২টি আসনে। জয়পুর, সিকর, গঙ্গানগর, বিকানের সহ ১২টি আসনে ভোট। সে ভোটগ্রহণ পর্ব ১৯ এপ্রিল হলেও তার আগে শুক্রবার থেকেই সেখানে শুরু হয়ে গেল ভোটগ্রহণ পর্ব।

বাড়ি বাড়ি গিয়ে এই ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। নির্বাচনী আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন যাঁদের বয়স ৮৫ বছরের বেশি তাঁদের বাড়িতে।

৪০ শতাংশের বেশি বিশেষভাবে সক্ষম মানুষদের ভোটও বাড়ি থেকে দেওয়ার সুযোগ রয়েছে। তাই তাঁদেরও তালিকা ধরে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন নির্বাচনী আধিকারিক থেকে ভোটকর্মীরা। সঙ্গে থাকছেন সুরক্ষাকর্মীরা।

এবার রাজস্থানে প্রথম দফার ১২টি আসনের ৩৬ হাজার ৫৫৮ জন এমন ভোটার বাড়ি থেকে ভোটদানের আবেদন জানিয়েছিলেন। তাঁদের তালিকা ধরেই এই ভোটগ্রহণ পর্ব শুরু হল শুক্রবার। এটা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

এরপরেও যদি কোনও ভোটার বাড়ি থেকে ভোট দিতে চেয়েও কোনও বিশেষ কারণে দিয়ে উঠতে না পারেন, তাহলে তাঁদের ভোট ১৫ ও ১৬ এপ্রিল গ্রহণ করা হবে। এরপর ১৯ এপ্রিল বুথে বুথে যেমন ভোটগ্রহণ হয় তা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026