National

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন আসনে প্রার্থী, প্রথম তালিকা প্রকাশ করে জানাল বিজেপি

ভোটের দিন ঘোষণার আগেই বিজেপি তাদের প্রথম দফার তালিকা প্রকাশ করে দিল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

ভোটের দামামা বেজে গেল। বিজেপি তার প্রথম দফার তালিকা প্রকাশ করে দিল। প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যে তালিকায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন আসন থেকে লড়বেন সে নামও রয়েছে। এছাড়াও রাজনাথ সিং, স্মৃতি ইরানি, হেমা মালিনী, রবি কিষণ, সাক্ষী মহারাজের মত হেভিওয়েট প্রার্থীর নামও রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সাল থেকে বারাণসী আসন থেকে প্রার্থী হয়ে আসছেন। সেখানকার সাংসদ তিনি। দেশের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী নরেন্দ্র মোদী ফের বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন ২০২৪ লোকসভা আসনে।

এছাড়া মন্ত্রী রাজনাথ সিং প্রার্থী হচ্ছেন লখনউ আসন থেকে। স্মৃতি ইরানি ২০১৯ সালে আমেঠি আসন থেকে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রাহুল গান্ধীকে পরাজিত করে হইচই ফেলে দিয়েছিলেন। তিনি ২০২৪ লোকসভাতেও আমেঠি থেকেই বিজেপি প্রার্থী।

হেমা মালিনী মথুরা থেকেই বিজেপি সাংসদ। তিনি এবারও মথুরা থেকেই বিজেপি প্রার্থী। অভিনেতা রবি কিষণ গোরক্ষপুর থেকে বিজেপি প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়াই করবেন।

দিল্লিতে তালিকা প্রকাশে চমক দিয়েছে বিজেপি। দিল্লিতে তাদের বিভিন্ন আসনে যাঁরা সাংসদ ছিলেন তাঁদের কাউকে এবার টিকিট দেয়নি। কেবল ১ জনকে বাদ দিয়ে।

মনোজ তিওয়ারিকে টিকিট থেকে বঞ্চিত করেনি বিজেপি। বিজেপির প্রথমসারির নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরী স্বরাজকে এবার প্রার্থী করছে বিজেপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026