Sports

কাতার ফুটবল বিশ্বকাপের ম্যাসকটে লুকিয়ে আছে অনেক রহস্য

কাতার বিশ্বকাপের জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে গোটা বিশ্ব। তার আগে এবার সামনে এল এই বিশ্বকাপের ম্যাসকট। যার মধ্যে লুকিয়ে আছে অনেক কথা।

চলতি বছরে কাতারে বসতে চলছে ফুটবলের মহাযজ্ঞ। বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হবে ৩২টি দল। ইতিমধ্যেই সামনে এসেছে কোন দল কোন গ্রুপে রয়েছে সেই বিস্তারিত তথ্য।

অন্যদিকে ফুটবল বিশ্বকাপের জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে কাতারও। এবার সেই ফুটবল মহাযজ্ঞের ম্যাসকট সামনে আনল ফিফা।

ম্যাসকটে যাকে দেখা যাচ্ছে তার নাম লা’ইব। লা’ইব একটি আরবি শব্দ। যার অর্থ অত্যন্ত দক্ষ খেলোয়াড়। গাড় গোলাপি রংয়ের ওপর স্ফূর্তিতে থাকা এক কিশোর উড়ন্ত বলে পা ঠেকাচ্ছে।

তার পরনে কাতারের স্থানীয় পোশাক। সারা দেহ ঢাকা আলখাল্লার মত পোশাক পরে সে ফুটবলে মত্ত। এই আঁকাটি সামনে এনেছে ফিফা। এটাই ফিফার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কাতার ফুটবল বিশ্বকাপের ম্যাসকট।

গাঢ় গোলাপির ওপর লা’ইব কথাটাও লেখা রয়েছে। লা’ইব ম্যাসকটের মধ্যে দিয়ে অনেক কথা বলতে চাওয়া হয়েছে। সকলকে ফুটবলের মজাটা উপভোগ করার পাশাপাশি, নিজের প্রতি বিশ্বাস রাখার বার্তাও দিচ্ছে লা’ইব।

দোহায় প্রকাশিত এই আঁকাটি এখন গোটা বিশ্বের মানুষের অন্যতম কৌতূহলে পরিণত হয়েছে। কাতার ফুটবল বিশ্বকাপের আধিকারিকরা মনে করছেন লা’ইব-এর মত একটি স্ফূর্ত চরিত্রকে সকলের ভাল লাগবে। লা’ইব সকলের মনে থাকবে তার তারুণ্যে ভরা স্ফূর্তির জন্য।

প্রসঙ্গত আগামী ২১ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপ ২০২২, যা শেষ হবে ১৮ ডিসেম্বর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026