Sports

ফুটবলের বিশ্বকাপ পেতে পারে দীপিকা পাড়ুকোনের স্পর্শ

আপাতত ফুটবল জ্বরে কাবু গোটা বিশ্ব। সেই উন্মাদনার পারদ আরও চড়তে পারে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন। নতুন অবতারে হাজির হতে পারেন ব্যাডমিন্টন বাড়ির অভিনেত্রী মেয়ে দীপিকা।

বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনার শেষ নেই। খতিয়ান বলছে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ বিশ্বকাপ ফুটবল দেখেন। যে ভারত কখনও বিশ্বকাপ ফুটবলের ধারেকাছেও পৌঁছতে পারেনি, সেখানেও বিশ্বকাপ জ্বর তুঙ্গে।

কাতার বিশ্বকাপে কিন্তু ইতিমধ্যেই ভারতের উপস্থিতি নজর কেড়েছে। নোরা ফাতেহি ফিফা-র বিশ্বকাপের অফিশিয়াল থিম সং-এর অন্যতম মুখ। এছাড়া বিশ্বকাপের মাঝে একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই বলিউড তারকা।

এবার আর এক ভারতীয় সুন্দরী গড়ে ফেলতে পারেন রেকর্ড। বিশ্বকাপের ফাইনালের দিন ব্যাডমিন্টন বাড়ির অভিনেত্রী মেয়েকে অন্য রূপে দেখা যেতে পারে।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে ফিফার বিশ্বকাপ ট্রফিটির আবরণ উন্মোচন করতে পারেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এমনটাই শোনা যাচ্ছে। ফলে ফাইনালের আগেই কাতারে পৌঁছে যেতে পারেন দীপিকা।

যদি দীপিকা পাড়ুকোন ট্রফির আবরণ উন্মোচন করেন, তাহলে তা বিশ্ব ফুটবলে একটি নয়া রেকর্ড গড়বে। দীপিকাই হবেন বিশ্বের প্রথম অভিনেতা যিনি ফুটবল বিশ্বকাপের আবরণ উন্মোচনের সম্মান পাবেন।

তবে এখনও পুরো বিষয়টি নিয়ে কোনও ঘোষণা হয়নি। তবে ব্যাডমিন্টন পরিবার থেকে উঠে আসা দীপিকার ক্রীড়া জগত যোগ নতুন নয়। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন।

সেই দীপিকাই এবার অন্য একটি ক্রীড়ার সর্বোচ্চ মঞ্চে বিরল সম্মানের অধিকারী হতে পারেন, এটা তাঁর পরিবার এবং ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের হতে পারে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026