Sports

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় কষ্ট নেই, হেরে ছবি তুলতে ব্যস্ত খেলোয়াড়েরা

বিশ্বকাপ ফুটবলের আসর থেকে ছিটকে গেল দেশ। সবে হার হজম করতে হয়েছে তাদের। কিন্তু সেসব ভুলে ছবি তুলতেই ব্যস্ত দলের খেলোয়াড়েরা।

কাতারে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে সব দলই নিজেদের উজাড় করে জেতার লড়াই চালাচ্ছে। নকআউট পর্বে একটা হার মানেই বিশ্বকাপের দৌড় শেষ। সেখানে যে দল হারছে তাদের খেলোয়াড়দের মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে।

খেলা শেষে একটা দল আনন্দ করছে, পাশেই বিপক্ষ দল হারের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই বৈপরীত্য প্রতি বিশ্বকাপেই দেখতে পাওয়া যায়। এবারের বিশ্বকাপেও তাই হচ্ছে। এমনকি জয়ী দলের খেলোয়াড়দের দেখা যাচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়দের সান্ত্বনা দিতে।

কিন্তু এই বিশ্বকাপে নজর কাড়া দল অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তা দেখা গেলনা। প্রাথমিক পর্বে তিউনিসিয়া ও ডেনমার্কের মত দলকে হারিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া। তারপর মুখোমুখি হয় আর্জেন্টিনার।

সেই খেলায় ২-১ ব্যবধানে হেরে তাদের বিশ্বকাপ সফর শেষ হয়। সেই হারের বেদনা যে অস্ট্রেলীয় খেলোয়াড়দের আদৌ ছুঁয়েছে, তেমনটা মনে হল না তাঁদের আচরণে।

জয়ের পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের কয়েকজনকে দেখা গেল মেসির সঙ্গে ছবি তুলতেই ব্যস্ত তাঁরা। মেসি হেঁটে চলে যাচ্ছিলেন। কিন্তু তাঁরা মেসিকে দাঁড় করিয়ে তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। হার ভুলে চলে মেসির সঙ্গে ছবি তোলার পালা।

হাসি মুখে ওঠে ছবি। মেসির সঙ্গে ছবি তুলতে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফুটবলারদের হুড়োহুড়ির ভিডিও নজর কেড়েছে। ছবি তোলার পর সেই ছবি ফের বড় করে মোবাইলে দেখতেও ব্যস্ত ছিলেন আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। মেসির সঙ্গে ছবি তোলার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026