কোচিতে ব্রাজিল সমর্থকদের উল্লাস, ছবি - আইএএনএস
বিশ্বকাপের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে কোন দল বিশ্বজয়ী হিসাবে মাঠ জুড়ে আনন্দে মেতে উঠবে? সে প্রশ্ন এই বিশ্বকাপের উন্মাদনার মাঝে বিশ্বজুড়েই ঘুরপাক খাচ্ছে।
বিশ্বকাপে কোন দেশ জয়ী হবে তার ভবিষ্যতবাণীও চলছে। তবে অঙ্ক কষে ভবিষ্যতবাণী এই প্রথম হল। যে সে কেউ নন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিশেষজ্ঞ রীতিমত অঙ্ক কষে ফেলেছেন বিজয়ী খুঁজতে।
অনেক হিসেবনিকেশ করে কঠিন অঙ্কের শেষে তিনি যে দেশের নাম জানিয়েছেন তা সেই দেশের মানুষের পাশাপাশি বাঙালিদের একটা বড় অংশের ফুটবল প্রেমী দর্শককে বেজায় খুশি করেছে। এমনকি ভারতজুড়েও একটা বড় অংশের মানুষ এই ভবিষ্যতবাণী মিলে যাক এটাই চাইছেন।
বুল লগিংলি নামে ওই গণিত বিশেষজ্ঞ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন খুঁজতে একটি মডেল তৈরি করেছেন। অঙ্কের সেই মডেলের হাত ধরে তাঁর হিসাব এগিয়েছে। আর সেই হিসাব জানাচ্ছে এবার কাপ সাম্বার দেশের হাতে উঠতে চলেছে।
বুল দাবি করেছেন, তাঁর এই খেলাধুলো সংক্রান্ত অঙ্কের মডেল যদি ঠিক হয় তাহলে ব্রাজিলই এবারের বিশ্ব ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন। তবে তিনি এও জানিয়েছেন এমন কোনও গ্যারান্টি তিনি দিচ্ছেন না।
বুলের মডেল অনুযায়ী ব্রাজিলই সবচেয়ে বেশি সম্ভাব্য। বাঙালিদের একটা বড় অংশ ব্রাজিলের সমর্থক। ফলে এই ভবিষ্যতবাণীতে তাঁরা খুশি এবং মনেপ্রাণে চাইছেন বুল-এর ভবিষ্যতবাণী যেন মিলে যায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…