Sports

ফুটবলে নেই, গানে আছে, বিশ্বকাপ ফুটবলে এবার হিন্দি গানের জলসা

বিশ্বকাপ ফুটবলের জ্বরে কাবু গোটা বিশ্ব। এবার দেশ ফুটবলের এই মহাযজ্ঞে না থাকলেও বলিউডের গান এবার বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। বসছে জলসাও।

বিশ্বকাপ ফুটবলের আসর এবার বসছে কাতারে। বিশ্বকাপ ফুটবলের এবারের আসরকে সামনে রেখে ফিফা একটি গান তৈরি করেছে। যেখানে অন্যতম মুখ বলিউডের নোরা ফাতেহি। যাঁর মুখে গানের মাঝে হিন্দি লাইনও শোনা গেছে।

ফুটবলের এই আসরে ভারত কখনও অংশ নিতে না পারলেও ফিফার গানে এবার ঢুকে পড়েছে ভারত। তবে সেখানেই শেষ নয়। কাতারের যে স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর, সেই লুসেইল স্টেডিয়ামে আগামী ৪ নভেম্বর আরও এক চোখ ধাঁধানো আসর দেখতে মুখিয়ে আছেন মানুষজন।

৪ নভেম্বরের অনুষ্ঠানে ঢুকতে গেলে অবশ্য কেবল টিকিট কাটলেই হবেনা। যিনি ওইদিনের জন্য টিকিট কাটছেন তাঁর কাছে অবশ্যই বিশ্বকাপ ফুটবলের যে কোনও খেলা দেখার আগাম টিকিট থাকতে হবে।

সেইসঙ্গে তিনি যদি কাতারের বাসিন্দা না হন তাহলে তাঁর ইন্টারন্যাশনাল হায়া কার্ড থাকতে হবে। বিদেশ থেকে কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে আসা দর্শকদের কাছে এই কার্ড থাকতেই হবে। এটা কাতার সরকারই ইস্যু করেছে।

এই সব শর্ত মানলে ৪ নভেম্বর বিকেল ৪টেয় ৮০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারা লুসেইল স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। প্রথমে কমেডি, ডিজে এসব দিয়ে দর্শকদের মন ভরানো হবে। তারপর সন্ধে ৭টা থেকে শুরু হবে বলিউড মিউজিক ফেস্টিভ্যাল।

যেখানে গান গাইবেন সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলি খানের মত শিল্পীরা। যাঁরা বলিউডের সুপারহিট গানগুলি পরিবেশন করবেন।

সুনিধি নতুন প্রজন্মের কাছেও যথেষ্ট পছন্দের শিল্পী। তাঁর গানে নেচে ওঠেন সব বয়সের মানুষ। অনুষ্ঠানে থাকবে সুরকার সেলিম-সুলেমান জুটিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026