National

দেশ জুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, রাজ্যেও ভাল ফলের ইঙ্গিত

ভোট গণনা পার করেছে ৩ ঘণ্টা। অনেক কেন্দ্রেই এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া চলছে। তবে সার্বিক চিত্রটা কিন্তু ক্রমশ গেরুয়া রংকে গাঢ় করে তুলছে। তুলনায় ক্রমশ ফিকে হচ্ছে সবুজ সহ অন্য রং। পশ্চিমবঙ্গে যে তৃণমূল ৪২-এ ৪২ বলে গেছে তাদের সেই দাবি কিন্তু নস্যাৎ হওয়ার পথে। বরং বিজেপি সভাপতি অনেক আগে থেকেই এ রাজ্য থেকে ২৩টি আসন পাওয়ার যে দাবি করে আসছিলেন, তা কিন্তু পুরোটা না মিললেও কিছুটা মিলতে পারে। এখনও যা প্রবণতা তাতে বিজেপি কিন্তু রাজ্যে তাদের আসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছে।

সারা দেশের দিকে যদি তাকানো যায় সেখানে কিন্তু একা বিজেপি শাসন করছে। দক্ষিণের কেরালা ও তামিলনাড়ুতে অবশ্য বিজেপি জোটের ফল একদম ভাল নয়। কিন্তু তার বাইরে বিধানসভা নির্বাচনগুলিতে যেখানে কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট ক্ষমতায় সেখানে দারুণভাবে এগিয়ে বিজেপি। মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও রাজস্থানে কংগ্রেস সরকার গড়লেও সেখানে লোকসভায় অনেক এগিয়ে বিজেপি। এমনকি যে উত্তরপ্রদেশে এবার বুয়া-ভাতিজা ঝড়ের ইঙ্গিত দিয়েছিল এক্সিট পোলও, সেখানেও বিজেপি একাই এগিয়ে থাকার প্রশ্নে দাপট দেখাচ্ছে। এনডিএ জোট সারা দেশে ৩০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে। একা বিজেপিই সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ২৭২-এর কাছে পৌঁছে গেছে। মহারাষ্ট্রেও বিজেপি-শিবসেনা ঝড় স্পষ্ট।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে পিছিয়ে রয়েছেন। সনিয়া গান্ধী সকালের দিকে কিছুটা পিছিয়ে গেলেও মাঝে এগিয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে ও বিজেপি সভাপতি অমিত শাহ গান্ধীনগর কেন্দ্র থেকে অনেকটাই ভোটে এগিয়ে গিয়েছেন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026