National

এক্সিট পোলকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা

গত রবিবার বিভিন্ন গণমাধ্যমে এক্সিট পোল প্রকাশ হয়েছে। যেখানে প্রত্যেক সংবাদমাধ্যমই জানিয়ে দিয়েছে এবারও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ। সংবাদমাধ্যমগুলি বিভিন্ন সংস্থাকে দিয়ে এই বুথ ফেরত সমীক্ষা করায়। আর সেই সমস্ত সংস্থাই দাবি করছে ফের ক্ষমতায় ফিরছে মোদী সরকার। যদিও এক্সিট পোলের এই পূর্বাভাস মানতে রাজি নন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন তিনি এক্সিট পোলের রটনায় বিশ্বাসী নন। এই রটনা আসলে ইভিএম বদলে দেওয়ার গেমপ্ল্যান বলে দাবি করেন তিনি। তিনি সব বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। এই লড়াই তাঁরা একসঙ্গে লড়বেন বলে জানান মমতা।

একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুথ ফেরত সমীক্ষাকে রটনা বলছেন তখন একইভাবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেছেন এর আগেও এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। তাঁর দাবি কেরালায় বামফ্রন্ট বড় ব্যবধানে জয় পাবে। তিনি বলেন ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।

তামিলনাড়ুতে ডিএমকে নেতা স্ট্যালিন বলেন, এক্সিট পোল ফল ভাল হবে বলল, না খারাপ হবে বলল তাতে তাঁদের কিছু এসে যায়না। ও নিয়ে তাঁরা ভাবেন না। তাঁর দাবি, মানুষ কী বলল তা জানা যাবে আগামী ২৩ মে। একইভাবে এক্সিট পোলকে নস্যাৎ করে দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা জনতা দল সেকুলার নেতা এইডি কুমারস্বামী। তাঁর মতে, এক্সিট পোলের মাধ্যমে দেশে মোদী হাওয়া সম্বন্ধে ভুল বোঝানো হচ্ছে। এক্সিট পোলকে ব্যবহার করা হচ্ছে। এদিকে ভোট পরবর্তী অবস্থা নিয়ে এদিন আলোচনায় বসেন সপা নেতা অখিলেশ যাদব ও বসপা নেত্রী মায়াবতী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026