ফাইল : অর্পিতা ঘোষ, ছবি - আইএএনএস
বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। একাধারে থিয়েটার ব্যক্তিত্ব তথা বালুরঘাটের সাংসদও তিনি। ২০১৪ সালে বালুরঘাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতেন। তখন সম্পত্তির হিসাব দিতে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন তাঁর কাছে ৫ লক্ষ ৪৪ হাজার টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। ২০১৯ সালে মনোনয়ন পেশ করতে গিয়ে এবার সেই অঙ্ক বেড়ে হল ২৮ লক্ষ ২৪ হাজার টাকা। প্রায় ৫ গুণের বেশি। আর সেই অঙ্ক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা।
মনোনয়ন পেশ করে অর্পিতা ঘোষ জানিয়েছেন তাঁর কাছে ৯২ হাজার টাকা নগদে রয়েছে। পিপিএফ ও এফডি মিলিয়ে রয়েছে ২৪ লক্ষ ৭ হাজার টাকা। এছাড়া ৩ লক্ষ টাকার মত বন্ড, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার ও শেয়ারে লগ্নি রয়েছে।
অর্পিতা ঘোষের বিরুদ্ধে এবার বালুরঘাটে বিজেপি দাঁড় করিয়েছে সুকান্ত মজুমদারকে। অন্যদিকে বামফ্রন্টের তরফে আরএসপি দাঁড় করিয়েছে রণেন বর্মনকে। প্রসঙ্গত বালুরঘাট এক সময়ে আরএসপি-র শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…