National

ফুলে ফুলে অভিনন্দনের বন্যায় ভেসে ভোট দিলেন ১১১ বছরের বৃদ্ধ

বয়স ১১১ বছর। এখনও তিনি ভোট গ্রহণ কেন্দ্রে হাজির হন সজ্ঞানে। ভোট দেন। কোথায় নিজের ভোটটি দেবেন তাও বুঝেই ভোট দেন। এবারও তিনি ভোট দিলেন পশ্চিম দিল্লির তিলক নগরে। তিনি বচন সিং। বয়স ১১১ বছর। না লেখায় ভুল নয়, আপনিও পড়তে ভুল করছেন না। বৃদ্ধ বচন ১১১ বছরে এখনও ভোট দেন। স্বাধীনতার পর প্রথম ভোটেও ভোট দিয়েছিলেন। সেই ধারা ১৭ তম লোকসভা নির্বাচনে এসেও অব্যাহত।

পশ্চিম দিল্লির তিলক নগরের সন্ত গড় ভোটকেন্দ্রে তিনি যখন হুইল চেয়ারে পৌঁছন তখন অনেক ভোটারই হতবাক। তারপর সেই মুহুর্তের বিহ্বলতা কাটিয়ে তাঁরা বৃদ্ধ বচন সিংকে উৎসাহ দেন। অনেকেই এগিয়ে এসে অভিনন্দন জানান। তাঁর পরিবারের লোকজনই তাঁকে হুইল চেয়ারে নিয়ে আসেন বুথে। তারপর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন বচন সিং।

এদিন পোলিং বুথে তাঁকে ঘিরে কার্যত হৈহৈ পড়ে যায়। অনেকেই ফুল দিয়ে অভিনন্দন জানান এই নেলসন নম্বরে পৌঁছনো বৃদ্ধকে। নির্বাচন কমিশন জানাচ্ছে দিল্লির সবচেয়ে বয়স্ক ভোটার বচন সিংই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026