State

বিজেপির গরুর গাড়ি বনাম তৃণমূলের ই-রিক্সা, জোর টক্কর

পরনে গোলাপি শাড়ি। চোখে সানগ্লাস। হাতে ই-রিক্সার স্টিয়ারিং। একেবারে অন্য মেজাজেই ধরা দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। গত ২ বারেও এই কেন্দ্র থেকেই সাংসদ হয়েছিলেন তিনি। ২০০৯ ও ২০১৪ সালে বীরভূম থেকে সাংসদ হয়েছেন তিনি। এবারও তিনি ভোট চাইতে পথে নেমেছেন। রামপুরহাটের বিভিন্ন গ্রামে গ্রামে নিজেই ই-রিক্সা চালিয়ে প্রচার করছেন শতাব্দী। তাঁর হাতে ই-রিক্সার স্টিয়ারিং দেখে অনেকেই হতবাক।

একদিকে যখন ই-রিক্সা চালিয়ে প্রচারে অন্য মাত্রা এনে দিয়েছেন শতাব্দী রায়, তখন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির দুধকুমার মণ্ডলও পিছিয়ে নেই। শতাব্দীর ই-রিক্সার পাল্টা তিনি চড়ে বসেছেন গরুর গাড়িতে। একেবারে গ্রামের কাঁচা পথ ধরে মাথা খোলা গরুর গাড়িতে ভোট প্রার্থনা করে ঘুরছেন তিনি। পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে।

গরুর গাড়িতে চড়ে প্রচার দুধকুমার মণ্ডলের, ছবি – আইএএনএস

ই-রিক্সা বনাম গরুর গাড়ির এই প্রচার বেশ তারিয়েই উপভোগ করছেন স্থানীয় মানুষ। তাঁদেরও প্রচার দেখায় কৌতূহল চরমে। রাজ্যে এবার ৭ দফাতেই ভোট রয়েছে। বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল। তার আগে জোর প্রচারে সব পক্ষ।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026