National

অশান্তি হল না, তবে সারাদিনে ভোট পড়ল মাত্র ১০ শতাংশ

অশান্তির একটা ভয় তো ছিলই। তাই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়েও ফেলা হয়েছিল গোটা লোকসভা কেন্দ্র। মাছি গলার উপায় রাখা হয়নি। ফলে অশান্তি হয়নি। কোথাও কোনও ঘটনা ঘটেনি। যাকে বলে একেবারে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয় জম্মু কাশ্মীরের অনন্তনাগ লোকসভা আসনের ভোটগ্রহণ পর্ব। তবে শান্তিতে মিটলেও ভোট কিন্তু পড়ল মাত্র ১০.২ শতাংশ। ১০০ জনে মাত্র ১০ জন ভোটারই ভোটকেন্দ্র পর্যন্ত এসে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সাহস দেখিয়েছেন। জম্মু কাশ্মীরের পরিস্থিতির কথা মাথায় রেখে চতুর্থ দফায় মাত্র ১টি আসনেই রাজ্যে ভোট ছিল এদিন।

জম্মু কাশ্মীরের পাশাপাশি দেশের মোট ১৩টি রাজ্যের ৭১টি আসনে এদিন ভোটগ্রহণ হয়। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারে যেহেতু ৭ দফাতেই ভোট রয়েছে, ফলে এদিনও ভোট হয়েছে। রাজ্যের ৮টি আসনে এদিন ভোটগ্রহণ হয়। পশ্চিমবঙ্গে কিছু অশান্তির খবর মিললেও দেশ জুড়ে ভোট কিন্তু মিটেছে শান্তিপূর্ণভাবে। টুকটাক অশান্তি ভোটের দিনে যেমন হয় তেমন বিষয়গুলি বাদ দিলে চতুর্থ দফা মিটেছে নিশ্চিন্তেই।

এদিন মুম্বইয়ে ছিল ভোট। ফলে ভোট দিতে তারকার মেলা বসেছে দিনভর। একের পর এক বলিউড তারকা ভোট দিতে এসেছেন। আর ঝলসে উঠেছে চিত্রগ্রাহকদের ক্যামেরা। শাহরুখ খান থেকে, মাধুরী দীক্ষিত, কঙ্গনা রানাওয়াত থেকে অজয় দেবগণ, কাজল থেকে আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, শঙ্কর মহাদেবন, পরেশ রাওয়াল, মহেশ ভাট, অনুপম খের, টুইঙ্কল খান্না সহ বলিউডের বহু তারকাকেই এদিন ভোট দিতে দেখা গেছে। অনেকেই তাঁদের ট্যুইটারে আঙুলে কালি লাগা ছবি পোস্ট করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026