National

অশান্তি হয়নি, তবু ভোটে মৃত ১০

কোথাও কোনও বড় ধরনের অশান্তির খবর নেই। ভোট হয়েছে শান্তিতেই। তবু কেরালায় ভোটে মৃত্যু হল ১০ জনের। নির্বাচন কমিশন অবশ্য সাফ জানিয়ে দিয়েছে এই ১০ জনের মৃত্যুর সঙ্গে ভোটগ্রহণের যোগ নেই। কিন্তু সবকটি মৃত্যুই হয়েছে ভোটকে সামনে রেখে। মঙ্গলবার কেরালার সবকটি আসনেই ভোটগ্রহণ হয়। মাত্র ১ দফাতেই এ রাজ্যে ভোট শেষ। আর সেই একদিনেই ১০টি মৃত্যুর ঘটনা ঘটল। যার প্রত্যেকটির সঙ্গে ভোটের যোগ নিবিড়।

ভোট দিতে পোলিং বুথে যাওয়ার জন্য কোট্টায়ামের বাসিন্দা ৮৪ বছরের মহিলা রোসাম্মা অটোতে চড়ছিলেন। অটোতে চড়ার সময় হঠাৎই অচেতন হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। কন্নুর জেলার বাসিন্দা বেনুগোপাল নামে এক ব্যক্তি ভোট দিয়ে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিকে ভোট দিতে পোলিং বুথে থাকাকালীনই মৃত্যু হয় তেলিচেরির বাসিন্দা ৫২ বছরের মুস্তাফার। চোকলিতে ভোটদানের জন্য লম্বা লাইনে অপেক্ষা করার সময় মৃত্যু হয় ৬৫ বছরের বিজয়ার।

এরনাকুলামে ৮৭ বছরের বৃদ্ধা থেরেসিয়াম্মা পোলিং বুথে ভোটার স্লিপ নেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। কোলামে পোলিং অফিসারের সঙ্গে কথা বলার সময় অসুস্থ বোধ করেন এক প্রৌঢ়। ওখানেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। রাহুল গান্ধী যে কেন্দ্রে প্রার্থী সেই ওয়ানাড কেন্দ্রে বালান নামে এক আদিবাসী ভোটার ভোট দিতে যাচ্ছিলেন। কিন্তু বুথ পর্যন্ত পৌঁছনোর আগেই রাস্তায় পড়ে যান তিনি। মৃত্যু হয় তাঁর।

একইভাবে আলাপুঝায় ভোট দিতে যাওয়ার সময় রাস্তায় মাথা ঘুরে পড়ে যান ৭৪ বছরের প্রভাকরণ। ওখানেই মৃত্যু হয় তাঁর। রান্নিতে ৬৭ বছরের এক ব্যক্তি ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। কাসারগোড়ে এলাকায় ভোট দিতে যাওয়ার সময় মধ্যবয়সী এক ব্যক্তির রাস্তাতেই মৃত্যু হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026