National

খাঁ খাঁ করছে হরিদ্বার, এ কেমন কাণ্ড

দেশ জুড়ে এখন ম ম করছে ভোটের গন্ধ। একের পর এক ভোটের দফা শেষ হচ্ছে। যেখানে পরে ভোট সেখানে প্রচার চলছে। এমনকি যেখানে ভোট হয়ে গেছে সেখান থেকেও ভোটের হাওয়া বিদায় নেয়নি। ফলে গোটা দেশ এখন ভোটময়। আর ভোট মানেই মানুষজন নিজের শহর ছেড়ে পরিবার নিয়ে বাইরে যেতে ভরসা পাননা। যদি কিছু হয়! তখন বিদেশ বিভূঁইয়ে মহা মুশকিল হবে! এমন একটা ভাবনা অনেকের মধ্যেই কাজ করে। ফলে দেশের অধিকাংশ পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড় লাটে উঠেছে। যেমন ভিড় নেই হরিদ্বারে।

পাহাড় হোক বা সমুদ্র, আধ্যাত্মিক স্থান হোক বা গহন জঙ্গল, কোথাও পর্যটক নেই। ফলে মার খাচ্ছে হোটেল ব্যবসা। মার খাচ্ছে দোকান। মার খাচ্ছে পর্যটনের ওপর বেঁচে থাকা মানুষের রোজগার। হরিদ্বারে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। এখানকার আধ্যাত্মিক টানেই হোক বা হিমালয়ের কোলে গঙ্গাতীরের এই প্রাচীন শহরের টানেই হোক। মানুষ বারবার ছুটে আসেন এখানে।

হর কি পৌরি ঘাট, গঙ্গার ধার, মানুষে মানুষে ছয়লাপ হয়ে থাকে। বিদেশি পর্যটক থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের ভিড়ে হরিদ্বার সবসময়েই রমরম করে। সেই হরিদ্বার এখন ফাঁকা ধু ধু করছে। তাও আবার যাকে বলে একেবারে সিজন টাইমে!

হরিদ্বারের হোটেল মালিক থেকে বিভিন্ন দোকান মালিক, চায়ের দোকান থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই মেনে নিচ্ছেন এই সময়ে যে ভিড় হরিদ্বারে থাকে তার সিকি ভাগও এবার নেই। কেন নেই? তাঁদের সকলের একমত। ভোটের হাওয়া ভাটা ফেলেছে হরিদ্বারে। ফলে হোটেল মাছি তাড়াচ্ছে, দোকান ধু ধু করছে। খাবার দোকানে ভিড় নেই। চায়ের দোকানে ভিড় নেই।

যে হর কি পৌরি ঘাটে সন্ধ্যারতি তো বটেই এমনকি দিনভর মানুষের ভিড় জমে থাকে সেখানে পর্যন্ত হাতে গোনা মানুষ ইতি উতি ঘুরে বেড়াচ্ছেন। সেদিক থেকে দেখলে হরিদ্বার শহরটাকে খুঁটিয়ে দেখার বোধহয় এটাই সবচেয়ে ভাল সময়। তাও আবার কম খরচে!

গঙ্গার ধারেও মানুষের ভিড় নেই। ভিড় নেই হরিদ্বারের রাস্তাঘাটে। ফলে অনেক হোটেলই এখন রেট কমিয়ে দিয়েছে। এই সময়ে ঘরের যে রেট থাকে তার অর্ধেক হয়ে গেছে ঘর ভাড়া। তবু মানুষের দেখা নেই। ফলে সকলেই এখন চেয়ে আছেন কবে ভোট মিটবে তার দিকে। ভোট মিটলে ফের হরিদ্বার ভরে উঠবে মানুষের ভিড়ে। চেনা ছবিটা ফের ফিরে পাবেন স্থানীয়রা। হাসি ফুটবে পর্যটনের ওপর দাঁড়িয়ে থাকা এই শহরটার মুখে। সেই আশাতেই বুক বাঁধছেন সকলে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026