Business

ভোটের কোপে পাহাড়, লাটে ব্যবসা

একেবারে খাতায় কলমে এখন গ্রীষ্মকাল। সবে বসন্ত বিদায় নিয়েছে। পারদ চড়ছে সমতলে। চাঁদিফাটা গরমে দমবন্ধ অবস্থা ক্রমশ তৈরি হচ্ছে। অনেক জায়গাতেই দিনের সর্বোচ্চ পারদ প্রায় ৪০ ছুঁয়েছে। গরমের এই ক্লান্তিকর দিনগুলিতে যখন সমতলে মানুষ টিকতে পারেননা, তখন পাহাড়ি পর্যটনের পোয়াবারো। প্রতি বছরই দেখা যায় পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলিতে গরমের দিনে প্রচুর মানুষ ভিড় জমান। ফলে সেখানে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসা রমরম করে। যার সবচেয়ে বড় উদাহরণ সিমলা, কুলু, মানালি বা হিমাচলের বিভিন্ন পাহাড়ি বেড়ানোর জায়গা।

প্রতি বছর গরমের সময় উইকএন্ডে সিমলা বা তার আশপাশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ২৫ হাজার থেকে ৩০ হাজার মানুষ হাজির হন। গরম থেকে ভরা বর্ষার শুরু পর্যন্ত সপ্তাহান্তে সিমলা সহ হিমাচল প্রদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গড়ে ১৫ হাজার মানুষ বেড়াতে আসেন। ফলে এই সময়ে এখানকার হোটেলে ঘর পাওয়া মুশকিল হয়। বেজায় খুশি থাকেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীমহল। কিন্তু এবার সে গুড়ে বালি! ভোটের গরম হাওয়ায় পাহাড়ি এসব হোটেল এখন সপ্তাহান্তেও মাছি তাড়াচ্ছে।

ভোটের সময় প্রচার, জনসভাকে কেন্দ্র করে রাস্তাঘাটের পরিস্থিতি বেহাল থাকে। অনেক রাস্তায় যানজট সৃষ্টি হয়। তাছাড়া ভোটের সময় অনেকেই বেশি দূরে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার ঝুঁকি নিতে চাননা। হিমাচলে সপ্তাহান্তে যে ভিড় হয় তার অধিকাংশই আসেন হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব এসব জায়গা থেকে।

অনেকেই গাড়ি নিয়ে শনি, রবিবারটা কাটিয়ে যান সিমলা বা অন্য পাহাড়ি এলাকাগুলিতে। এবার তাঁরাই এখানে আসার ঝুঁকি নিচ্ছেন না। ফলে মাথায় হাত পড়েছে হোটেল ব্যবসায়ীদের। তবে হিমাচল প্রদেশের রাজ্য পর্যটন দফতরের আশা ভোট মিটলেই ফের পর্যটকরা ভিড় জমাবেন এখানে। সপ্তাহের শেষ দিনগুলোতে পর্যটকের ভিড় উপচে পড়বে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026