State

দ্বিতীয় দফার ভোটে অশান্ত চোপড়া, অবরোধ, বোমা, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

রাজ্যে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ছিল দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট। দার্জিলিং লোকসভা আসনের অন্তর্গত চোপড়ায় ভোট শুরুর কিছু পর থেকে উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে ভোটারদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছেনা। তাঁদের পথ আটকাচ্ছে দুষ্কৃতিরা। ভোট দিতে যেতে না পেরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল শুধু পুরুষ বলেই নয়, মহিলা ও বয়স্কদেরও ভোট দিতে যেতে দেওয়া হচ্ছেনা। তাঁদের মারধর করা হচ্ছে। ১৮০ নম্বর বুথে ভোট দিতে যেতে দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ করে বিক্ষোভে সামিল হন ভোটারদের একাংশ। সাফ জানিয়ে দেন কেন্দ্রীয়বাহিনীর ঘেরাটোপে তাঁরা ভোট দিতে যাবেন। নচেৎ ভোট দেবেননা।

উত্তেজনা বাড়তে থাকায় চোপরার বড় অংশে দোকানপাট বন্ধ হয়ে যায়। চড়তে থাকে অশান্তির পারদ। পথ অবরোধ তুলতে এসে পুলিশ সকলকে আশ্বাসও দেয় তারা প্রহরা দিয়ে সকলকে ভোটকেন্দ্রে নিয়ে যাবে। কিন্তু পুলিশের সামনেই অবরোধকারীরা জানিয়ে দেন তাঁরা কেবলমাত্র কেন্দ্রীয়বাহিনী এলে তবেই ভোট দিতে যাবেন। কিছুক্ষণ পরে অবশ্য ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা হয় পুলিশ।

যদিও চোপড়ায় অশান্তি থামেনি। অবস্থা আয়ত্তে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। দুষ্কৃতিদের আটকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এদিকে পাল্টা বোমা পড়ে কয়েকটি। উড়ে আসতে থাকে পাথর। বেশ কিছুক্ষণ এমন চলার পর ব়্যাফের প্রবল লাঠিচার্জের পর অবস্থা শান্ত হয়।

গ্রাম থেকে যাঁরা ভোট দিতে পারেননি তাঁদের কড়া প্রহরায় ভোটকেন্দ্রে নিয়ে আসা হয়। ১৮০ নম্বর বুথে কেন্দ্রীয়বাহিনী দাঁড়িয়ে থেকে ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করে। বেলায় তাই ১৮০ নম্বর বুথে ফের বিশাল লাইন নজর কাড়ে। এদিকে চোপড়ায় যে অশান্তি এদিন সকাল থেকে বেলা পর্যন্ত হয়েছে তা মাথায় রেখে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

এদিন চোপড়া ছাড়াও কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটে। ইসলামপুরে রায়গঞ্জের বাম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে ভাঙচুর করা হয়। গোয়ালপোখরে একটি বাংলা সংবাদমাধ্যমের প্রতিনিধিকে খবর সংগ্রহে বাধা দেওয়া হয়। তাঁকে বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয়। মারধরে তাঁর মাথা ফেটে যায়। তাঁর সঙ্গে থাকা চিত্রসাংবাদিককেও মারধর করা হয়। এছাড়া কিছু জায়গায় ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। কিছু জায়গায় বুথের সামনে কথা কাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026