Kolkata

বিতর্কের মাঝেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অব্যাহত

কলকাতার অলিগলিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে নিয়মিতভাবেই। সোমবারও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন জায়গায় রুট মার্চ করেন। তাঁদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র। পরিভাষায় একে এরিয়া ডমিনেশন বলা হয়। যে এলাকায় রুট মার্চ হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করতে উপস্থিত থাকছেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা।

সোমবার সকাল থেকেই বাগবাজার ও শ্যামবাজারের বিভিন্ন গলিতে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। নিশ্চিন্তে ভোটদানে অভয় দেন তাঁদের। রুট মার্চ হয় তালতলা এলাকাতেও। এখানেও পুরনো কলকাতার অলিগলি। সেখান দিয়েই চলে রুট মার্চ। বহু স্থানীয় মানুষই রুট মার্চ দেখতে উঁকি দেন বারান্দা বা জানালা থেকে। অনেকে সদর দরজায় বেরিয়েও আসেন।

অত্যাধুনিক অস্ত্র হাতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, ছবি – আইএএনএস

কলকাতা বলেই নয়, এদিন নিউটাউনের বেশ কিছু জায়গায় রুট মার্চ হয়। কলকাতায় ভোট এখনও অনেক দেরি। এখনও ২ মাস বাকি। তবে রুট মার্চ কিন্তু চলছে। এদিকে দলীয় কর্মীসভা থেকে রুট মার্চের সময় কেন্দ্রীয় বাহিনী বাড়িতে বাড়িতে হুঁশিয়ারি দিচ্ছে বলে দাবি করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ নিয়ে তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশনেও নালিশ জানাতে পারে বলে খবর।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026