National

মোদীর বিরুদ্ধে ‘মোদী’, রাজনাথের বিরুদ্ধেও ‘মোদী’

বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার নির্দল প্রার্থীও অবিকল মোদী! প্রচারে বার হলে যে কোনও মানুষ ধোঁকা খেয়ে যেতে পারেন। অক্লেশে তাঁকে এক ঝলকে নরেন্দ্র মোদী বলে চালিয়ে দেওয়া যায়। তিনি অভিনন্দন পাঠক। যাঁকে দেখতে এক্কেবারে নরেন্দ্র মোদীর মত! আর সেই একটি গুণেই তিনি এবার বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে নির্দল প্রার্থী। অভিনন্দন পাঠক কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর জন্য গলা ফাটিয়েছেন। প্রচার করেছেন। ২০১৪ সালের ভোটেও নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করেন তিনি। তাঁকে দেখে অনেকে তাঁর সঙ্গে ছবিও তুলতেন। চা খাওয়াতেন। সম্মান করতেন।

৫১ বছরের অভিনন্দনের দাবি অবস্থাটা বদলায় নোটবন্দির পর। নরেন্দ্র মোদীকে না পেয়ে যত রোষ গিয়ে নাকি পড়ে তাঁর ওপর। একদিন তাঁকে মারও খেতে হয় সাধারণ মানুষের কাছে। সেই ধাক্কার পর থেকে বদলেছে তাঁর ভাবনা। এই লোকসভা নির্বাচনে তাই তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী। শুধু নরেন্দ্র মোদী বলেই নয়, অভিনন্দন পাঠক নির্দল প্রার্থী হিসাবে লখনউ আসন থেকেও লড়ছেন। দাঁড়িয়েছেন রাজনাথ সিংয়ের বিরুদ্ধে।

নোটবন্দির পর মন ভেঙে যাওয়া অভিনন্দন গত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেসের হয়ে প্রচার করেন। যদিও কংগ্রেসের প্রতিও তিনি কিছুটা অসন্তুষ্ট। কারণ তিনি চেয়েছিলেন কংগ্রেস তাঁকে টিকিট দিক। কিন্তু কংগ্রেস তা করেনি। তবে টিকিট না দিলেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর নীতিকে তিনি সমর্থন করেন বলে জানিয়েছেন অভিনন্দন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026