Kolkata

ভোট শান্তিপূর্ণ হয়েছে, রাজ্য পুলিশ সাহায্য করেছে, বললেন বিবেক দুবে

শেষ হল প্রথম দফার লোকসভা নির্বাচনে রাজ্যে ২ কেন্দ্রে ভোটগ্রহণ। সকাল থেকেই টুকটাক অশান্তির খবর এসেছে বিভিন্ন জায়গায় থেকে। সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। তবে ছোটখাটো এসব অশান্তিকে যে নির্বাচন কমিশন গুরুত্ব দিতে নারাজ তা এদিন পরিস্কার করে দিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের পর্যবেক্ষক বিবেক দুবে।

বিবেক দুবে এদিন খুব সামান্য কিছু শব্দে নিজের বক্তব্য সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে। রাজ্য পুলিশ যে এই শান্তিপূর্ণ ভোট করতে সাহায্য করেছে তাও এদিন জানান তিনি। তবে এর বেশি কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। এদিনই সকালেই তিনি কলকাতায় ফেরেন।

নির্বাচন কমিশনের তরফে বিকেল ৩টে পর্যন্ত ভোটের যে হিসাবে দেওয়া হয়েছে তাতে কোচবিহারে ৬৮ শতাংশ ভোট পড়েছে। আর আলিপুরদুয়ারে পড়েছে ৭১ শতাংশ ভোট। তারপরেও ২ ঘণ্টায় ভোটের সংখ্যা বেড়েছে। বিকেলের পরও ভোটের লাইন নজরে পড়েছে কোথাও কোথাও।

এদিন সকাল থেকেই এই ২ কেন্দ্রে ভোটারদের ভোটদানে উৎসাহ নজরকাড়া ছিল। ফলে সকাল থেকেই খতিয়ান বলছিল এবার ভাল ভোট হতে চলেছে এই ২ কেন্দ্রে। বিকেল ৩টে পর্যন্ত রিপোর্ট তাই প্রমাণ করল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026