National

ভোট দিলেন বিশ্বের ক্ষুদ্রতম মহিলা

উচ্চতা ২ ফুট ১ ইঞ্চি। উচ্চতার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ তাঁর নাম রয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম মহিলা তিনি। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা জ্যোতি আমগে। লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই ভোটদানের সুযোগ পেলেন তিনি। তাঁর যেখানে ভোটার কার্ড সেখানে প্রথম দফাতেই ভোট। ফলে বৃহস্পতিবার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বেরিয়ে পড়েন জ্যোতি।

২৫ বছরের এই তরুণী এদিন ভোটারদের লাইনে দাঁড়িয়েই ভোট দেন। পরনে ছিল লালের ওপর সাদা চেক হাতকাটা পোশাক। মুখে ছিল একরাশ হাসি। ভোট দিতে পেরে বেজায় খুশি তিনি। একহাতে কালির দাগ ও অন্যহাতে নিজের ভোটার পরিচয়পত্র ধরে পোজও দিলেন চিত্রগ্রাহকদের। নাগপুরের একটি বুথে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর জ্যোতি বলেন সকলের ভোট দেওয়া উচিত। আগে ভোট দিয়ে তারপর অন্য কাজে যাওয়া উচিত। দেশবাসীকে ভোট দানে স্বাগত জানান তিনি। জ্যোতি একজন অভিনেত্রীও। বিগ বস ৬-এ তাঁকে দেখা গেছে। মার্কিন ও ইতালির টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি। তাঁর একটি মোমের পুতুলও রয়েছে লোনাভালার সেলেব্রিটি ওয়াক্স মিউজিয়ামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026