Sports

মরক্কোকে ১-০-তে হারিয়ে দিল পর্তুগাল, গোল করলেন রোনাল্ডো

বিশ্বকাপে গ্রুপ লিগে পর্তুগালের প্রথম ম্যাচ ছিল স্পেনের বিরুদ্ধে। ম্যাচে ২ দলই ৩টি করে গোল করে। পর্তুগালের হয়ে ৩টি গোলই করেন রোনাল্ডো। হ্যাট্রিক করেন তিনি। তারপর বুধবার তারা মুখোমুখি হয়েছিল মরক্কোর। খেলা শুরুর ৪ মিনিটের মাথাতেই মরক্কোর জালে বল জড়িয়ে দেন রোনাল্ডো। দুরন্ত হেডের সেই গোল হয়েছিল খেলার শুরুতেই। তারপর থেকে খেলা শেষের বাঁশি বাজা পর্যন্ত কিন্তু কোনও দলই আর গোল করতে পারেনি।

এদিন কিন্তু মরক্কো চেষ্টার ত্রুটি করেনি। আক্রমণ তৈরি করেছে। গোলের অবস্থা তৈরি করেছে। কিন্তু দলে ফিনিশারের অভাব বারবার চোখে পড়েছে। পাল্টা পর্তুগালও কিন্তু সারা ম্যাচ জুড়ে অনেক সুযোগ তৈরি করেছে। কিন্তু গোল হয়নি। ম্যাচে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণের খেলা হয়েছে। অবশেষে সেই শুরুতে হওয়া রোনাল্ডোর গোলেই ম্যাচ জিতল পর্তুগাল। পর্তুগালের গ্রুপের ২টি ম্যাচ শেষ। মোট গোল সংখ্যা ৪। আর এই ৪টি গোলই এসেছে সিআর সেভেনের কাছ থেকে।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026