Sports

সৌদি আরবের জাতীয় ফুটবল দলের বিমানে আগুন

রাশিয়ার কাছে ৫ গোল হজম করে হারের পর বিশ্বকাপ ফুটবলের এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাদের মুখোমুখি শক্তিশালী উরুগুয়ে। আগামী বুধবার সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ খেলতে রোস্তভ উড়ে যাচ্ছিল সৌদি আরবের জাতীয় ফুটবল দল। রাশিয়ার এয়ারলাইন্সের একটি এয়ারবাসে করে গোটা টিম তখন মাঝ আকাশে উড়ছে। এই সময়ে আচমকাই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনের সেই লেলিহান শিখা একটি ভিডিওতে ধরাও পড়েছে। যা ইন্টারনেটে এখন কার্যত ভাইরাল। বিমানের জানালার কাচ থেকে তোলা সেই ভিডিওতে দেখা গেছে আগুন জ্বলছে। বিমান তখন আকাশে উড়ছে।

যদিও এর কিছুক্ষণের মধ্যেই রোস্তভের ডন এয়ারপোর্টে নিশ্চিন্তেই অবতরণ করে বিমানটি। এই ঘটনা ভয়ংকর হলেও তাতে কারও কোনও ক্ষতি হয়নি। গোটা সৌদি টিম সুস্থ আছে। বিমান সংস্থার পক্ষে জানানো হয়, বিমানটি আকাশে থাকাকালীন আচমকাই একটি পাখি ইঞ্জিনে ঢুকে পড়ে। আর তাতেই আগুন লেগে যায়। তবে এর পিছনে আরও কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে তারা।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026