Sports

কলকাতার মন খারাপ

বিশ্বকাপ ফুটবলে কলকাতার সিংহভাগ হয় ব্রাজিল, নতুবা আর্জেন্টিনা। কিছু জার্মানির সমর্থকও রয়েছেন। রোনাল্ডোকে ভালবেসে এবার বেশ কিছু পর্তুগাল সমর্থকও তৈরি হয়েছিল। এর বাইরে কলকাতায় অন্য দলের সমর্থক সাধারণত খুঁজে মেলা ভার। কিন্তু জার্মানি গ্রুপ লিগ থেকেই এবার বিদায় নিয়েছে। মেসির আর্জেন্টিনা আর রোনাল্ডোর পর্তুগাল বিদায় নিয়েছে শেষ ষোলোর যুদ্ধ থেকে। পড়েছিল ব্রাজিল। সেও হারার পর কলকাতা কার্যত মুষড়ে পড়েছে। অনেকেই প্রিয় দলের হারে বাকরুদ্ধ। কলকাতায় হিসেব নিলে ব্রাজিল সমর্থকই সবচেয়ে বেশি। ফলে শনিবার সকালে অনেক পাড়াতেই শোকের ছায়া।

কয়েকটি পাড়ায় গত শুক্রবার সকাল থেকেই ব্রাজিলের পতাকায় পতাকায় ছেয়ে গিয়েছিল। সমর্থকদের গায়ে চড়েছিল ব্রাজিলের জার্সি। এরমধ্যে আবার মারাদোনা ভবিষ্যতবাণী করেছিলেন এবার কাপ ব্রাজিলের। ছন্দেও ছিল দলটা। ফলে বেলজিয়ামের বিরুদ্ধে জেতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন সকলে। জমিয়ে ফেলেছিলেন আতসবাজিও। রাতে ব্রাজিল জিতলে পোড়ানোর জন্য। আনন্দ করার জন্য। অনেক পাড়ায় ব্রাজিলের সমর্থনে সকলে একসঙ্গে খেলা দেখারও বন্দোবস্ত হয়েছিল। সেই ব্রাজিলের হার এখনও অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি। খোদ ব্রাজিলের পর তাদের হারে গোটা বিশ্বে যদি কোথাও শোকের ছায়া গ্রাস করে থাকে তবে তা শহর কলকাতা। যেখানে শনিবার সকালে দেখা গেছে শুকনো মুখে কয়েকজনকে পাড়ায় টাঙানো ব্রাজিলের বিশাল বিশাল পতাকা নামিয়ে ফেলতে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026