Sports

পড়ে রইল ব্রাজিল

বাংলার ফুটবল পাগলামি নতুন নয়। ক্রিকেট যতই জায়গা করে নিক না কেন, এখনও বাঙালির মনের কোনও এক অন্দরে ফুটবলের জায়গা থেকেই গেছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল নিয়ে উন্মাদনা তো আছেই। ব্রাজিল, আর্জেন্টিনা নিয়েও তাদের পাগলামি নজর কাড়ে। সঙ্গে রয়েছে জার্মানির ফ্যানও। আবার খেলোয়াড় হিসাবে রোনাল্ডোকে নিয়ে উন্মাদনা পর্তুগালের জন্যও তাদের মনে জায়গা করে দিয়েছে। বিশ্বকাপের সময়ে কলকাতার অলিগলিতে যত ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা ওড়ে তা তাদের দেশ বাদ দিলে বিশ্বের আর কোথাও ওড়ে কিনা সন্দেহ আছে। সেই কলকাতার অনেকেরই মন খারাপ।

গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়ে বিদায় নিয়েছে জার্মানি। মন ভেঙেছে অনেকের। শনিবার সন্ধেয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল মেসির আর্জেন্টিনা। আদৌ মেসিকে আর কোনওদিন বিশ্বকাপের মঞ্চে দেখা যাবেনা বলেই মনে করছেন তাঁর ফ্যানেরা। মন খারাপ সাদা নীলের বিদায় নিয়েও। রাতে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগালও। অর্থাৎ সিআর সেভেনকে আর দেখা যাবে না বিশ্বকাপে। এখন বাংলার মনে জায়গা করে বসে থাকা আর একটি মাত্র দলই এখনও পর্যন্ত বিশ্বকাপে টিকে আছে। সেটা ব্রাজিল। হলুদ ব্রিগেডের খেলা সোমবার। শেষ ষোলোর লড়াইয়ে তারা মুখোমুখি মেক্সিকোর। বাংলার ভালবাসা জিইয়ে ব্রাজিল এখন কতদূর যেতে পারে সেদিকেই চেয়ে বঙ্গবাসী।

News Desk

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026